দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ডেল স্টেইন টেস্ট থেকে অবসর নিলেন
দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি থেকেই টেস্ট থেকে ডেল স্টেইনের অবসর
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ফাস্ট বোলার ডেল স্টেইন। টেস্টে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি সোমবার এই পদক্ষেপের কথা ঘোষণা করেছেন ৩৬ বছরের ডান-হাতি বোলার। দক্ষিণ আফ্রিকা দলে স্টেইনের শূণ্যস্থান পূরণ করা কঠিন বলেই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছেন এই কিংবদন্তী। স্টেইনের সিদ্ধান্তে দুঃখপ্রকাশ করার পাশাপাশি আগামী দিনের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

অভিষেক
২০০৪ সালের ১৩ ডিসেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ২১ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্ট অভিষেক হয় ডেল স্টেইনের। সুইং-র পাশাপাশি বলের গতি ছিল তাঁর প্রধান অস্ত্র।

টেস্টে রেকর্ড
দীর্ঘ ১৫ বছরের ক্রিকেটীয় কেরিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন ডেল স্টেইন। ঝুলিতে রয়েছে ৪৩৯টি উইকেট। বিশ্বের সর্বাধিক টেস্ট উইকেট শিকারিদের তালিকায় স্টেইন রয়েছেন আট নম্বরে। পেসারদের মধ্যে তিনি পঞ্চম।

চোট আঘাত
হয়তো আরও বেশি টেস্ট খেলতে পারতেন যদি না চোট-আঘাত তাঁর কেরিয়ারের প্রধান প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়াতো। চোটের কারণে সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপেও খেলতে পারেননি ডেল স্টেইন। টুর্নামেন্টের লিগ স্তর থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার বোলিং সাইডে স্টেইনের অভাব চোখে পড়ে।

বিদায় বেলায়
টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তাঁর সব অনুরাগী, শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন ডেল স্টেইন। তাঁর মতে, টেস্টই ক্রিকেটের সেরা সংস্করণ। কারণ পাঁচ দিনের লড়াইয়ে ক্রিকেটারকে শারীরিক ও মানসিক ভাবে দৃঢ় হতে হয় বলে মনে করেন স্টেইন। সাদা জার্সি গায়ে আর মাঠে নামবেন না ভেবে তাঁর নিজেরও খারাপ লাগছে বলেও জানিয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications