Yash Dayal: ক্রিকেটার যশ দয়ালের বিরুদ্ধে যুবতীর মারাত্মক অভিযোগ, তদন্তে উত্তরপ্রদেশ পুলিশ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ভারতীয় দলে খেলা পেসার যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনি আইনি জটিলতায় পড়তে চলেছেন বলে খবর।
জানা গিয়েছে, গাজিয়াবাদের বাসিন্দা এক যুবতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনলাইন অভিযোগ পোর্টালে যশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।

যুবতীর অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রীর কার্যালয় গাজিয়াবাদের প্রশাসনের কাছে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। পুলিশকে ২১ জুলাইয়ের মধ্যে আইজিআরএস-এ দায়ের করা অভিযোগের বিষয়ে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত ১৪ জুন অভিযোগকারিণী মহিলাদের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন।
যুবতীর দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, দয়ালের সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্ক ছিল। সেই সময়ে ক্রিকেটার দয়াল তাঁকে মানসিকভাবে ও শারীরিকভাবে শোষণ করেছেন। অভিযোগে আরও বলা হয়েছে যে দয়াল ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছেন এবং অতীতেও অন্যান্য মহিলাদের সঙ্গে একই কাজ করেছেন। তার কাছে চ্যাট রেকর্ড, স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবির প্রমাণ রয়েছে বলে যুবতী পুলিশকে জানিয়েছেন।
আরও অভিযোগ, ক্রিকেটার দয়াল অভিযোগকারিণীকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং স্বামীর মতো আচরণ করেন। যার ফলে যুবতী পুরোপুরি বিশ্বাস করে ফেলেন দয়ালকে। যখন অভিযোগকারিণী প্রতারণা হয়েছে বুঝতে পারেন এবং প্রতিবাদ করেন, তখন তাঁকে শারীরিক হিংসা ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, গত ১৪ জুন অভিযোগকারিণী যুবতী হেল্পলাইন নম্বরে ফোন করেন। কিন্তু পুলিশ বিষয়টি নিয়ে আর কোনও পদক্ষেপ করেনি। মানসিকভাবে বিপর্যস্ত অভিযোগকারিণী মুখ্যমন্ত্রীর অফিসের মাধ্যমে তারপর সুবিচার চেয়ে আবেদন করেন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications