বছরের প্রথম দিনে, বান্ধবীর সঙ্গে আংটিবদল করে ফেললেন হার্দিক পান্ডিয়া, দেখুন ছবি-ভিডিও
বছরের প্রথম দিনে, বান্ধবীর সঙ্গে আংটিবদল করে ফেললেন হার্দিক পান্ডিয়া, দেখুন ছবি
নতুন বছরের শুরুতে নতুন বান্ধবীর সঙ্গে সম্পর্ক স্বীকার করে নিয়েছিলেন। সেই মতো বান্ধবীর পরিচয় জানিয়ে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করেন ভারতের এক নম্বর অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়া। সার্বিয়ান মডেল-অভিনেত্রী নাতাসা স্টানকোভিচের সঙ্গে প্রেম করছেন বলে জানান হার্দিক। দু'জনের কেমিস্ট্রি এখন ছুটছে, বলে উল্লেখ করেন।

বছর শুরুতে হার্দিকের চমক
এর কয়েক ঘন্টার মধ্যে এবার আরও বড় চমক দিলেন হার্দিক। ইস্টাগ্রামে বান্ধবীর সঙ্গে আংটি বদলের ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
|
হার্দিকের আংটি বদল
ভিডিওতে হার্দিকের কোলে বসে রয়েছেন নাতাসা। এরপর ক্যামেরার দিকে আংটি উঁচিয়ে জীবনের বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বুঝিয়ে দিয়েছেন সার্বিয়ান অভিনেত্রী।
|
হার্দিক যা লিখলেন
আংটি বদলের ছবি পোস্ট করে হার্দিক লিখেছেন, 'মেয় তেরা, তু মেরি জানে, সারা হিন্দুস্থান'

সমুদ্রের মাঝে আংটি বদল
অন্য ভিডিওতে আংটিবদলের পর হার্দিক-নাতাসাকে পার্টি মোডে পাওয়া গিয়েছে। শুধু তাই নয় পুরো আংটি বদল পর্বটির আয়ােজন চোখ ধাঁধানো। সমুদ্রের মাঝে বোটের উপর জমকালো অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে হার্দিক-নাতাসার আংটি বদল হয়েছে।

চোট সারিয়ে ক্রিকেটে ফেরা নিয়ে ফোকাসে পান্ডিয়া
উল্লেখ্য় এই মুহূর্তে চোটের পর দেশের হয়ে ক্রিকেটে ফেরা নিয়ে ফোকাসে হার্দিক। পিঠের নিচের অংশের চোটের কারণে ইংল্যান্ডে গিয়ে হার্দিককে পিঠের নিচের অংশে অস্ত্রোপচার করাতে হয়। যারপর মাঠে ফেরার জন্য প্রতিদিন পরিশ্রম করছেন পান্ডিয়া। সম্ভবত ২০২০ সালে ভারতের নিউজিল্যান্ড সফর বা তারপর আইপিএল টি-টোয়েন্টি যুদ্ধ দিয়ে বাইশ গজে প্রত্যাবর্তন করতে পারেন পান্ডিয়া।












Click it and Unblock the Notifications