ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের নতুন সূচি প্রকাশিত, কবে কোথায় কোন খেলা?

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর প্রত্যাশিতভাবেই পিছিয়ে গেল। ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকে বিরাট কোহলিদের প্রোটিয়াদের দেশে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও আশঙ্কার মেঘ উড়িয়ে দিয়েছিল বিসিসিআই। কলকাতায় বোর্ডের বার্ষিক সাধারণ সভার ফাঁকে সচিব জয় শাহ বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় আসন্ন সফরে টি ২০ সিরিজটি খেলবে না ভারত। তবে তিনটি করে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক হবে।

ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের নতুন সূচি প্রকাশিত, কবে কোথায় কোন খেলা?

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৭ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে প্রথম টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সূচি অনুযায়ী আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট হবে জোহানেসবার্গে। ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে হবে বক্সিং ডে টেস্ট। জোহানেসবার্গের ইম্পেরিয়াল ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে। কেপ টাউনের সিক্স গান গ্রিল নিউল্যান্ডসে হবে তৃতীয় টেস্ট, শুরু ১১ জানুয়ারি থেকে। ১৯ ও ২১ জানুয়ারি পার্লে ইউরোলাক্স বোল্যান্ড পার্কে হবে সিরিজের প্রথম দুটি একদিনের আন্তর্জাতিক। ২৩ জানুয়ারি শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হবে কেপ টাউনে।

প্রথম দুটি টেস্ট শুরু হবে দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় সকাল ১০টায়। তৃতীয় টেস্টটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। সবগুলি একদিনের আন্তর্জাতিক ম্যাচ হবে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য যে টুর্নামেন্ট রয়েছে, সেই আইসিসি পুরুষদের বিশ্বকাপের সুপার লিগের অন্তর্গত তিন ম্যাচের একদিনের সিরিজ। চার ম্যাচের টি ২০ সিরিজটি নতুন বছরে কোনও এক সময়ে খেলা হবে বলে বিসিসিআই ও ক্রিকেট সাউথ আফ্রিকা সম্মত হয়েছে। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ রয়েছে আগামী বছর। দুই দেশেরই ঠাসা ক্রীড়াসূচির মধ্যে সেই টি ২০ সিরিজ কবে আয়োজন করা যাবে তা নিয়ে সংশয় থাকছেই। এদিকে, আজ ব্লম্ফন্টিনে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার এ দলের তৃতীয় আনঅফিসিয়াল টেস্ট।

নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন ঘটেছিল ১৯৯১ সালে। কলকাতার ইডেন গার্ডেন্সে ১০ নভেম্বর ক্লাইভ রাইসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা মহম্মদ আজহারউদ্দিনের ভারতের মুখোমুখি হয়। ভারত সেই ম্যাচ ৩ উইকেটে জেতে। সচিন তেন্ডুলকর (৭৩ বলে ৬২ করার পাশাপাশি বল হাতে ২৭ রানের বিনিময়ে ১ উইকেট) ও অ্যালান ডোনাল্ড (২৯ রানে ৫ উইকেট) যুগ্মভাবে ম্যাচের সেরা হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে দক্ষিণ আফ্রিকায়। সেই অনুষ্ঠানে জোহানেসবার্গে দুই দলই যোগ দেবে। নেলসন ম্যান্ডেলার নামাঙ্কিত বাৎসরিক নৈশভোজে গ্রেম স্মিথের নেতৃত্বাধীন ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহকে। তবে ওমিক্রন সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে বিসিসিআই কর্তাদের জোহানেসবার্গে যাওয়ায় নিশ্চয়তা এখনও মেলেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+