সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট শুরুর আগে বাংলা দলে ধেয়ে এল করোনা বাউন্সার

সৈয়দ মুস্তাক আলি শুরুর আগে বাংলা দলে ধেয়ে এল করোনা বাউন্সার

করোনা ধাক্কায় দীর্ঘ সময় ধরে ক্রিকেট বন্ধের পর আজ রবিবার থেকে বোর্ডের ঘরোয়া ক্রিকেটে ঢাকে কাঠি। এর আগে বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করা হলেও করোনার পর ঘরের মাঠিতে কোনও ক্রিকেট হয়নি। ১০ জানুয়ারি থেকে জৈব সুরক্ষা বলয়ে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট শুরু হতে চলেছে।

রবিবার থেকে সৈয়দ মুস্তাক আলিতে অভিযান শুরু বাংলার

রবিবার থেকে সৈয়দ মুস্তাক আলিতে অভিযান শুরু বাংলার

আজ ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দিয়ে সৈয়দ মুস্তাক আলিতে অভিযান শুরু করতে চলেছে বাংলা। তার আগে বাংলা শিবিরে করোনা কোভিড ১৯-এর হানার কারণে ক্রিকেটারদের মধ্যে বড় উদ্বেগ।

বাংলা দলে করোনা বাউন্সার

বাংলা দলে করোনা বাউন্সার

বাংলা দলের, ট্রেনার সঞ্জীব দাস ও ম্যানেজার অমলেন্দু বিশ্বাস করোনা আক্রান্ত হয়েছেন। সঞ্জীবের তত্ত্বাবধানে কয়েকদিন আগে পর্যন্ত বাংলা দলের ক্রিকেটাররা ট্রেনিং করেছে। জানা গিয়েছে, দুজনের দ্বিতীয় বারের জন্য করোনা আক্রান্ত হয়েছেন। ফলে প্রোটোকল মেনে দু'জনকেই এখন কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

জৈব সুরক্ষার মাঝেও কীভাবে করোনা, উঠছে প্রশ্ন

জৈব সুরক্ষার মাঝেও কীভাবে করোনা, উঠছে প্রশ্ন

কিন্তু জৈব সুরক্ষা বলয়ে থাকার মাঝেও কীভাবে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ল সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। রবিবার ওড়িশার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলা দল সৈয়দ মুস্তাক আলি টি-২০তে অভিযান শুরু করবে। এবছর টুর্নামেন্টে ৩৮টি দল অংশ নিয়েছে। ৬টি করে দল নিয়ে ৫টি এলিট গ্রুপ করা হয়েছে। আর প্লেট গ্রুপে রাখা হয়েছে ৮টি দলকে। এলিট গ্রুপ বি-তে রয়েছে বাংলা।

একনজরে সৈয়দ মুস্তাক আলির জন্য বাংলা দল

একনজরে সৈয়দ মুস্তাক আলির জন্য বাংলা দল

অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), শ্রীবৎস গোস্বামী (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, মনোজ তিওয়ারি, সুদীপ চট্টোপাধ্যায়, ঈশান পোড়েল, ঋত্বিক রায় চৌধুরী, বিবেক সিং, শাহবাজ আহমেদ, অর্ণব নন্দী, মুকেশ কুমার, আকাশ দীপ, অভিষেক দাস, মহম্মদ কাইফ, অরিত্র চট্টোপাধ্যায়, শুভঙ্কর বল, ঋত্বিক চট্টোপাধ্যায়, প্রয়াস রায় বর্মন, কাইফ আহমেদ এবং রবিকান্ত সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+