আইপিএলের আবহে ৩৪তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন রোহিত

আইপিএলের আবহে ৩৪তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন রোহিত

করোনা ভাইরাস ও আইপিএলের আবহে ৩৪তম জন্মদিনে ভাসলেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেট ব্যক্তিত্বরা। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলে সদলবলে ঘুরে দাঁড়ানোর পর খুশির সঙ্গে এই জন্মদিন পালন করলেন হিটম্যান।

আইপিএলের আবহে ৩৪তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসলেন রোহিত

বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের অতি গুরুত্ববপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই আবহে দলের অধিনায়ককে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। রোহিতকে সুপার হিরো থরের সঙ্গে তুলনা করা হয়েছে।

রোহিত শর্মাকে ৩৪তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিং। মুম্বই ইন্ডিয়ান্সে থাকাকালীন রোহিতের সঙ্গে নিজের দুই মুহুর্তের ছবি পোস্ট করেছেন ভাজ্জি। হিটম্যানকে আদরের শানা বলে ডেকেছেন হরভজন।

রোহিত শর্মাকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন আরসিবি তথা ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। হিটম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি চায়নাম্যান কুলদীপ যাদবও।

বন্ধু স্যামকে (রোহিত শর্মা) জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দীনেশ কার্তিক। হিটম্যানকে সশ্রদ্ধা জন্মদিনের অভিনন্দ জানিয়েছেন বাঁ-হাতি ফাস্ট বোলার খলিল আহমেদ।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৬ পয়েন্ট হাসিল করেছে মুম্বই ইন্ডিয়ান্স। লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করেছে রোহিত শর্মার দল। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ জেতার পাশাপাশি তিনটিতে হেরেছে মুম্বই। টুর্নামেন্টে দলের হয়ে সর্বাধিক রান এসেছে অধিনায়ক রোহিত শর্মারই ব্যাট থেকে। ৬ ম্যাচ খেলে ২১৫ রান করেছেন হিটম্যান। একটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। চলতি আইপিএলে রোহিতের সর্বোচ্চ স্কোর ৬৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+