বিসিসিআই-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সংঘাত ভুলে বিনোদ রাই-র সন্তুষ্টি
বিসিসিআই-র সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সংঘাত ভুলে বিনোদ রাই-র সন্তুষ্টি
স্বার্থের সংঘাত সংক্রান্ত গুরুতর অভিযোগ এনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক যে তলানিতে ঠেকেছিল, তা আর কারও অজানা নয়। সুপ্রিম কোর্ট মনোনিত তাঁর নেতৃত্বাধীন বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ-র কার্যপদ্ধতির বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন বাংলার মহারাজও। অথচ বিসিসিআই-র সভাপতি পদে সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়াকে ভাল সংকেত বলেই বাখ্যা করেছন সিওএ প্রধান বিনোদ রাই।

দারুণ ব্যাপার
বিনোদ রাই-র কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই-র সভাপতি হলে ক্রিকেটের উন্নতি হবে। দেশের প্রাক্তন ক্রিকেটার, অধিনায়ক এবং প্রশাসক হিসেবে সৌরভের অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদে কাজে আসবে বলেও মনে করেন সুপ্রিম কোর্ট মনোনিত বিসিসিআই-র কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ প্রধান।

সৌরভের সঙ্গে সংঘাত
এর আগে টিম ইন্ডিয়ার হেড কোচ নির্বাচনের জন্য গঠন করা ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিতে নিযুক্ত হয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ। তিন প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধেই স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ এনেছিল বিনোদ রাই নেতৃত্বাধীন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর বা সিওএ। এর প্রেক্ষিতে বিসিসিআই-র ওই গুরুত্বপূর্ণ পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিন রথি। সেদিন সিওএ-র সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলেন সৌরভ।

মনোনয়ন জমা দেওয়ার পর মহারাজের প্রতিক্রিয়া
সোমবার বিসিসিআই-র সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, স্বার্থের সংঘাত ইস্যুতে ক্রিকেটারদের প্রতি মুহূর্তে চিঠি ধরানোর নতুন প্রথা শুরু হয়েছে। যেকারণে অনেকেই এখন বোর্ডের পদে বসার আগে দুই বার ভাবেন বলেও দাবি করেন মহারাজ।

পুরনো সংঘাত ভুলতে চান রাই
সৌরভের সঙ্গে তাঁর ব্যক্তিগত সংঘাত নেই বলেই দাবি করেছেন বিনোদ রাই। ভারতীয় ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাফল্যে তিনি গর্বিত বলেও জানিয়েছেন সিওএ প্রধান। তাই সৌরভ বিসিসিআই-র সভাপতি নির্বাচিত হলে তিনি ব্যক্তিগত ভাবে খুশি হবেন বলেও জানিয়েছন রাই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications