CK Nayudu Trophy: ব্যাট হাতে একাই অপরাজিত ৪২৬! সিকে নাইডু ট্রফিতে নয়া রেকর্ড হরিয়ানার যশবর্ধনের
কর্ণেল সিকে নাইডুতে নয়া রেকর্ড। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে হরিয়ানার ব্যাটার যশবর্ধন দালাল করলেন অপরাজিত ৪২৬ রান। এটাই টুর্নামেন্টের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রান।
হরিয়ানার সুলতানপুরে গুরুগ্রাম ক্রিকেট অ্যাকাডেমির মাঠে দ্বিতীয় দিনে এই রেকর্ড গড়লেন যশবর্ধন। তাঁর ইনিংসে ছিল ৪৬টি চার এবং ১২টি ছক্কা। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই দল। যশবর্ধনের সঙ্গে ব্যাটিং করতে নামেন অর্শ রাঙ্গা। তাদের ওপেনিং জুটিতেই উঠে ৪১০ রান। রাঙ্গা ১৫১ রানে আউট হলেও খেলা চালিয়ে যেতে থাকেন যশবর্ধন। ৪২৬ রানে অপরাজিত আছেন যশবর্ধন।

দ্বিতীয় দিনের শেষে হরিয়ানা দল ৮ উইকেট হারিয়ে ৭৩২ রান স্কোর বোর্ডে তুলেছে। হরিয়ানার ব্যাটারের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না মুম্বই বোলাররা। দুই দিন ধরে মুম্বই বোলারদের শাসন করলেন যশবর্ধন। সিকে নাইডু ট্রফিতে অতীতের সব রেকর্ড ভেঙে দিলেন। এরআগে এই টুর্নামেন্টে ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল উত্তরপ্রদেশের সমীর রিজভির। তাঁর রান ছিল ৩১২। কিন্তু যশবর্ধন একাই ৪০০ রানের গণ্ডি পার করলেন।
🚨 400 RUNS BY YASHVARDHAN DALAL...!!!! 🤯
— Tanuj Singh (@ImTanujSingh) November 9, 2024
- Yashvardhan Dalal scored 400* runs from 451 balls including 44 fours and 10 Sixes in the CK Nayudu Trophy.
- A Historic Knock by Yashvardhan. 🫡 pic.twitter.com/WZhyYgbyow
অপরাজিত ৪২৬ রান করেছেন ৪৬৩ বলে। এরমধ্যে ডট বল খেলেছেন ২৪২টি। ৪৬টি চার এবং ১২টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। বাউন্ডারির শতাংশ ৬০.০৯। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতটা আক্রমনাত্বক ব্যাটিং করেছেন হরিয়ানার অনূর্ধ্ব দলের এই ব্যাটার।
এখনও ব্যাট হাতে অপরাজিত আছেন যশবর্ধন। তৃতীয় দিনে ফের ব্যাট হাতে নামবেন। উইকেটে টিকতে পারলে এবং টেলএন্ডার থেকে সাহায্য পেলে ৫০০ রানও করে ফেলতে পারেন যশবর্ধন। কত রানে থামেন হরিয়ানার ব্যাটার সেটাই দেখার?
AUS-A vs IND-A: হারের হতাশার মধ্যেই মানরক্ষা মুকেশদের, সিরিজে ভালো পারফরম্যান্স করলেন কারা?
যশবর্ধন এবং অর্শ ছাড়া হরিয়ানার অনূর্ধ্ব ২৩ দলের আরও কোনও ব্যাটার এখনও পর্যন্ত বড় রান পাননি। দলের উইকেটরক্ষক ও অধিনায়ক সারভেস ৪৮ রান করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications