Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS-A vs IND-A: হারের হতাশার মধ্যেই মানরক্ষা মুকেশদের, সিরিজে ভালো পারফরম্যান্স করলেন কারা?

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে ভারতকে। এক সপ্তাহের মধ্যেই ভারতীয় ক্রিকেটে ফের ফিরল হোয়াইটওয়াশের কলঙ্ক। ভারতীয় সিনিয়র দলের বদলে এবার ভারতীয় এ দল, রোহিত শর্মা নন অধি‌নাদয়কের না ম ঋতুরাজ গাইকোয়াড়। কিন্তু দুই দল, দুই অধিনায়‌ককে একই বন্ধনীতে যুক্ত করল হোয়াইটওয়াশ শব্দটাই।

বর্ডার-গাভাসকর ট্রফির আগেই ভারতীয় দলকে পাঠানো হয় অস্ট্রে‌লিয়া সফরে। বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় স্কোয়াডে থাকা কয়েকজন সদস্য এ দলে ছি‌লেন। এই সফরে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুটি বেসরকারি টেস্ট ম্যাচ খেলে ঋতুরাজ গাইকোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় এ দল। কিন্তু দুটি ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হল ভারতীয় এ দলকে।

কিন্তু হারের হতাশার মধ্যেই বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার উজ্জ্বল পারফরম্যান্স করেছেন, সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে। ভারতীয় এ দলের বেশিরভাগ ব্যাটারই‌ দুই ম্যাচের চার ইনিংসে ব্যর্থ হয়েছেন। অভিমন্যু ঈশ্বরণ, ঋতুরাজ গাইকোয়াড় ছি‌লেন এই দলের ব্যাটিংয়ের মূল ভিত্তি। কিন্তু এই দুই ব্যাটারই চরম ব্যর্থ হয়েছেন। ঈশ্বরণ বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে আছেন কিন্তু চার ইনিংসে চার ব্যাট থেকে নেই কোনও বড় রান।

ভারতীয়দের মধ্যে দুই টেস্টের চার ইনিংসে সর্বোচ্চ রান করেছেন দেবদত্ত পাড়িক্কল। চারক ইনিংসে তাঁর রান ১৫১। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ধ্রুব জুরে‌ল। প্রথম ম্যাচ খেলেননি। দ্বিতীয় ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৪৮ রান করেছেন দেবদত্ত। প্রথম ইনিংসে ৮০ এবং দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করেন জুরেল। নিজের পারফরম্যান্সের সৌজন্যই বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দলে প্রবেশের দাবিকে জোরালো করলেন জুরেল।
ব্যাট হাতে ভারতীয় এ দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন সাই সুদর্শন। চার ইনিংস মিলিয়ে তাঁর রান ১২৭। ভারতীয় বো‌লারদের মধ্যে সর্বাধিক উইকেট নিয়েছেন মুকেশ কুমার। দুই ম্যাচ মিলিয়ে বঙ্গ পেসারের উইকেট সংখ্যা ১১। বর্ডার-গাভাসকর ট্রফিতে মূল স্কোয়াডে জায়গা হয়নি। রিজার্ভ দলে আছেন মুকেশ।

হর্ষিত রানা মূল দলে জায়গা পেলেও মুকেশ পাননি। তাই বল হাতেই নিজের দক্ষতা প্রমাণ করলেন মুকেশ।
প্রাপ্তি প্রসিদ্ধ কৃষ্ণার পারফরম্যান্সও। দুই ম্যাচে বল হাতে ১০ উইকেট নিয়েছেন প্রসিদ্ধ। ফলে দুই বোলারের পারফরম্যান্স কিছুটা স্বস্তি দেবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে। তবে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের পারফরম্যান্স কি‌ন্তু চিন্তায় রাখবে থিঙ্ক ট্যাঙ্ককে।আগামী ২২ ন‌ভেম্বর থেকে পারথ-এ শুরু হচ্ছে টেস্ট সিরিজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+