Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পূজারার সাসেক্সের হয়ে অধিনায়কোচিত শতরান, এক ওভারে ২২ রান-সহ ধুন্ধুমার ব্যাটিংয়ের ভিডিও দেখুন

ইংল্যান্ডের জনপ্রিয় কাউন্টি সাসেক্সকে এখন নেতৃত্ব দিচ্ছেন চেতেশ্বর পূজারা। রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে সেই পূজারার ব্যাট থেকেই এলো স্বভাববিরুদ্ধ ঝোড়ো শতরান। সেঞ্চুরি হাঁকানোর ফাঁকে এক ওভারে ২২ রানও নিলেন পূজারা। যদিও তাঁর এই বিস্ফোরক শতরান সত্ত্বেও ওয়ারউইকশায়ারের কাছে ৪ রানে হারল সাসেক্স।

এক ওভারে ২২ রান-সহ ধুন্ধুমার ব্যাটিংয়ের ভিডিও দেখুন

রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে প্রথম ম্যাচে পূজারা ৯ রানে আউট হয়েছিলেন, নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে। এরপর গ্লস্টারশায়ারের বিরুদ্ধে ৬৩ রান করেন। লেস্টারশায়ারের বিরুদ্ধে ১৪ রানে অপরাজিত ছিলেন। গতকাল ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে পূজারা করলেন ৭৯ বলে ১০৭ রান। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছয়। ওয়ারউইকশায়ারের বিরুদ্ধে ৩১১ রানের টার্গেট তাড়া করছিল সাসেক্স। চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পূজারা।

সাসেক্সের দ্বিতীয় উইকেট পড়েছিল ২১.৪ ওভারে ১১২ রানের মাথায়। তখন নেমে পূজারা দলকে লক্ষ্যপূরণের দিকে নিয়ে যেতে থাকেন। তিনি আউট হন ৪৯তম ওভারের প্রথম বলে ২৯১ রানের মাথায়। এরপর আর সাসেক্স জিততে পারেনি। ওপেনার অ্যালি ওর ৮১ রান করেন। বাকিরা কেউ ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। ৫০ ওভারে সাসেক্স থামে ৭ উইকেটে ৩০৬ রান তুলে। উল্লেখ্য, পূজারা সাসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ২-এর ম্যাচে দ্বিশতরান-সহ পাঁচটি শতরান হাঁকিয়েছিলেন। যার নিরিখে তিনি ভারতের টেস্ট দলে কামব্যাক করেন। এরপর সাসেক্স অধিনায়ক টম হেইন্স চোট পেয়ে মাঠের বাইরে থাকায় পূজারা দলকে নেতৃত্ব দিচ্ছেন।

৪০.৩ ওভারে উইল রোডসের বলে ছক্কা হাঁকিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন পূজারা। তাঁর অর্ধশতরানটি এসেছিল ৫১ বলে। ৪৮তম ওভারটি যখন জর্জ গ্যারেট করতে আসেন তখন পূজারা ৭২ বলে ৯৯ রানে ব্যাট করছেন। প্রথম বলেই দুই রান নিয়ে তিনি শতরান পূর্ণ করেন। তার আগে ৪৫তম ওভারে পূজারা লিয়াম নরওয়েলের এক ওভারে ২২ রান নেন। প্রথম বলে চার, দ্বিতীয় বলে ২, তৃতীয় বলে চার, চতুর্থ বলে ২, পঞ্চম বলে ছয় ও শেষ বলটিতে চার মারেন পূজারা। চেতেশ্বর পূজারা ভারতের হয়ে মাত্র পাঁচটি ওয়ান ডে খেলেছেন। ২০১৪ সালের পর আর দেশের হয়ে ওয়ান ডে খেলার সুযোগ পাননি। তবে ৫০ ওভারের ফরম্যাট বা লিস্ট এ-তে তাঁর শতরানের সংখ্যা বেড়ে হলো ১২। পূজারার বিস্ফোরক ব্যাটিংয়ের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+