পঞ্চদশ আইপিএল-এর আগে নতুন জার্সি সামনে আনল সিএসকে
পঞ্চদশ আইপিএল-এর আগে নতুন জার্সি সামনে আনল সিএসকে
আসন্ন আইপিএল-এর জন্য নয়া জার্সি উন্মোচন করল চেন্নাই সুপার কিংস। একটি ভিডিও'তে নতুন জার্সির উন্মোচন করেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এই জার্সিতে কাঁধের দিকে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে রয়েছে কামোফ্ল্যাগ। চেন্নাই সুপার কিংস আইপিএল-এ মোট চার বার জিতেছে। সেই চারটি ট্রফি জয়ের সাফল্যকে মাথায় রেখে চারটি তারকা চিহ্ন রাখা হয়েছে জার্সিতে। ২০১০ সালে প্রথম বার আইপিএল জেতে মহেন্দ্র সিং ধোনির'র নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। ২০১১ সালে দ্বিতীয় খেতাব জেতে সিএসকে। ২০১৮ এবং ২০২১ সালে তৃতীয় এবং চতুর্থ বার আইপিএল জিতেছিল চেন্নাই সুপার কিংস। জার্সির মাঝে রয়েছে স্পনসর টিভিএস ইউরো গ্রিপের লোগো।
Unveiling with Yellove! 💛
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2022
Here’s a 👀 at our new threads in partnership with @TVSEurogrip! 🥳#TATAIPL #WhistlePodu 🦁 pic.twitter.com/pWioHTJ1vd
চেন্নাই সুপার কিংসের ট্রেডমার্ক সিংহের লোগো রয়েছে জার্সির বাম দিকে। চেন্নাই সুপার কিংসের মুখ্য আধিকারিক কে এস বিশ্বনাথন বলেছেন, "আমাদের সেনাবাহিনীকে সম্মান জানাতে কামোফ্ল্যাগ গত বছরই আমরা জার্সির কাঁধের দিকে রেখেছিলাম। আমাদের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। হলুদের সঙ্গে খুব ভাল লাগছে ওই লোগো। এই বছর জার্সির কলার এবং জার্সির পিছনেও থাকবে এই লোগো। "
২৬ মার্চ আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পঞ্চদশ আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। গত বছর এই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েই চতুর্থ বার খেতাব জিতেছিল সিএসকে।
এক নজরে আসন্ন আইপিএল-এর জন্য সিএসকে দল:
রবীন্দ্র জাদেজা (১৬ কোটি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি), মঈন আলি (৮ কোটি), ঋতুরাজ গায়কোয়াড় (৬ কোটি), রবিন উথাপ্পা (২ কোটি), ডোয়েইন ব্র্যাভো (৪ কোটি ৪০ লক্ষ), অম্বাতি রায়ুডু (৬ কোটি ৭৫ লক্ষ), দীপক চাহার (১৪ কোটি), কেএম আসিফ (২০ লক্ষ), তুষার দেশপাণ্ডে (২০ লক্ষ), শিবম দুবে (৪ কোটি), মহীশ থিক্ষাণা (৭০ লক্ষ), রাজবর্ধন হাঙ্গরগেকর (১ কোটি ৫০ লক্ষ), সিমরজিৎ সিং (২০ লক্ষ), ডেভন কনওয়ে (১ কোটি), ডোয়েইন প্রিটোরিয়াস (৫০ লক্ষ), মিচেল স্যান্টনার (১ কোটি ৯০ লক্ষ), অ্যাডাম মিলনে (১ কোটি ৯০ লক্ষ), শুভ্রাংশু সেনাপতি (২০ লক্ষ), মুকেশ চৌধুরী (২০ লক্ষ), প্রশান্ত সোলাঙ্কি (১ কোটি ২০ লক্ষ), সি হরি নিশান্ত (২০ লক্ষ), এন জগদীশান (২০ লক্ষ), ক্রিস জর্ডন (৩ কোটি ৬০ লক্ষ), কে ভগৎ বর্মা (২০ লক্ষ)












Click it and Unblock the Notifications