Champions Trophy: বেতন নির্ভর করছে ভারতের উপরই! ব্রিটিশ সমালোচকদের পাল্টা আক্রমণ গাভাসকরের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতই একমাত্র দল যারা একটি মাত্র ভেন্যুতেই গোটা টুর্নামেন্ট খেলছে। নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। দুবাইতে ভারত গ্রুপ পর্ব সহ সব ম্যাচ খেলবে। ভারত অতিরিক্ত সুবিধা পাচ্ছে এই অভিযোগে সরব হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স থেকে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আথারটন এবং নাসের হোসেন। সমালোচকদের পাল্টা দিলেন সুনীল গাভাসকর।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক আথারটন এবং নাসের হোসেন দুবাইয়ে খেলা নিয়ে ভারতের অতিরিক্ত সুবিধার অভিযোগে সরব হয়েছিলেন। তাঁরাও মনে করেন ভারত এই টুর্নামেন্টে অতিরিক্ত সুবিধা পাচ্ছে। কিন্ত ইংল্যান্ড সমালোচকদের জবাব দিলেন গাভাসকর। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের সানি মনে করিয়ে দিলেন যে তাদের বেতন নির্ভর করে ভারতীয় দলের উপরেই।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে গাভাসকর বলেছেন, আপনারা সবাই অভিজ্ঞ। আপনাদের দল কেন হারছে সেই দিকে আপনাদের নজর দেওয়া প্রয়োজন? আমি আপনাদের বলতে চাইছি ক্রমাগত ভারতের কথা না ভেবে নিজেদের দলের দিকে কেন দেখছেন? আপানদের দলের ক্রিকেটারদের মানসিক অবস্থা এমনই যে ওরা ভালো ফলাফল করতেই পাচ্ছে না।

একইসঙ্গে গাভাসকর বলেন, ভারতীয় ক্রিকেট বর্তমানে কোন জায়গায় আছে সেটা নিয়ে আপনাদের ধারণাতেই নেই। বিশ্ব বাজারে টেলিভিশনের সম্প্রচার স্বত্ব এবং মিডিয়া থেকে প্রাপ্ত অর্থের বড় ভূমিকা রয়েছে ভারতের । তাদের বোঝা উচিত বিশ্বের ক্রিকেটে ভারতের যে অবদান কতটা। ফলে ভারতের উপরে নির্ভর করছে তাদের বেতন।

কয়েক দিন আগে আথারটন বলেন, এটা অস্বীকারও করা যাবে না যে ভারত একটা মাঠেই খেলছে। ওদের একাধিক ভেন্যুতে খেলতে হচ্ছে না। অন্য দলগুলোকে দুটো আলাদা দেশে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু ভারত আগে থেকেই জানে তাদের একই মাঠে খেলতে হবে। সেটা তাদের দল নির্বাচন করতে সুবিধা করে দিচ্ছে। টিম ইন্ডিয়া জানে তারা সেমিফাইনাল কোথায় খেলবে। আমার মনে হয়ে এটা সুবিধাটা অস্বীকার করা যাবে না। কতটা সুবিধা পাচ্ছে সেটা বলা কঠিন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের আর মাত্র একটি গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি আছে আগামী ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় দল ইতিমধ্যেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে, আগামী ৪ অথবা ৫ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের সেমিফাইনাল ম্যাচ হবে। তবে ভারতের সেমিফাইনাল ম্যাচ কবে হবে এবং প্রতিপক্ষ কারা হতে পারে সেটা ঠিক হবে আগামী রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপরই।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শেষ ম্যাচে রোহিত শর্মার খেলা নিয়ে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিয়ম রক্ষার এই ম্যাচের ভারত অধিনায়ক রোহিত শর্মা নাও খেলতে পারেন। তবে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+