Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: বিরাট থেকে বাবর, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী কোন ক্রিকেটাররা এবারও রয়েছেন ভারত-পাক দলে?

মাঝে আর মাত্র একদিন, পরই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে ভারত। ২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ফিরতে চলেছে একদিনের ফর্ম্যাটে। ঐতিহ্য এবং প্রতিযোগিতার মানের কথা মাথায় রেখেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপও বলা হয়।

এখনও পর্যন্ত ভারত এই ট্রফি দুই বার জিতেছে। ভারতীয় দল প্রথম বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ২০০২ সালে(শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে)। এরপর ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত এককভাবে ট্রফি জেতে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরে খেতাব হাত ছাড়া হয় ভারতের।

Champions Trophy

ভারত এবং পাকিস্তান দুই দলের একাধিক ক্রিকেটার আছেন যারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেতে পারেন। কারা আছেন এই তালিকায় তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০১৩ সালে ভারত শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল। সেই দলের তিন সদস্য বর্তমান ভারতীয় দলেও রয়েছেন। ২০১৩ সালে ধোনির নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন রোহিত শর্মা। ১২ বছর আগে একজন ক্রিকেটার হিসাবেই দলে ছিলেন রোহিত। এবার তিনি অধিনায়ক ভারতীয় দলের। রোহিত ২০০৭ এবং ২০২৪ টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। এই নিয়ে চারটি আইসিসি ট্রফি জয়ের সুযোগ রোহিতের সামনে।

২০১৩ সালে ভারতীয় দলের সদস্য ছিলেন বিরাট কোহলিও। তিনিও বর্তমান ভারতীয় দলের সদস্য। এবার কোহলির কাছে কেরিয়ারের সব থেকে কঠিন পরীক্ষা।আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি রেকর্ড সৃষ্টি করতে পারেন কোহলি তার জন্য তাঁকে ১৭৩ রান করতে হবে। এই রান করতে পারলেই বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রানের নিরিখে এই টুর্নামেন্টে শীর্ষে চলে আসবেন।

ভারতীয় দলের অল রাউন্ডার রবীন্দ্র জাজেদার সামনে সুযোগ দ্বিতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। কারণ ২০১৩ সালে ধোনি ব্রিগেডের অন্যতম সদস্য ছিলেন তিনি। এবারও জাড্ডু দলে আছে।

পাকিস্তানের ফকর জামান আছেন এই তালিকায়। ২০১৭ সালে ফাইনালে ভারতের বিরুদ্ধে দুরন্ত শতরান করেছিলেন তিনি। পাকিস্তানের ফাহিম আশরাফ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি মাত্র ম্যাচ খেলেছিলেন। এবারও তিনি দলে আছেন। বাবর আজম ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন এবারও তিনি পাক ব্যাটিংয়ের অন্যতম ভরসা।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে সুআইসিসি ওডিআই ক্রম তালিকায় ১ নম্বরে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছে টিম ইন্ডিয়া। সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে মসৃণ জয় পেয়েছে রোহিত শর্মার দল। ফলে ক্রম তালিকাতেও তাঁরই প্রতিফলন দেখা গিয়েছে। ১ নম্বর স্থানে থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা ইভেন্টে খেলতে নামছে ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+