Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Champions Trophy: রোহিত-বিরাটরাই শুধু নন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোর্ডের কঠোর নিয়মের অধীনেও কোচ গম্ভীরও

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শনিবার, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি দুবাই রওনা দিচ্ছে ভারতীয় দল। যদিও এবার টিম ইন্ডিয়ার কেউ স্ত্রী, বান্ধবী-সহ পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না। শুধু ক্রিকেটারদেরই নয় এবার বিসিসিআইয়ের কঠোর নীতিরও আওতায় আসছেন কোচ থেকে শুরু করে সার্পোট স্টাফরাও।

ইতিপূর্বে অস্ট্রেলিয়া সফরে কোচ গৌতম গম্ভীরের ব্যক্তিগত সহকারীকে নিয়ে কম বিতর্ক হয়নি। গৌতম গম্ভীরের সহকারী গৌরব অরোরা তাঁর সঙ্গে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। শুধু তাই নয় ক্রিকেট বং সাপোর্ট স্টাফদের জন্য নির্বাচিত ক্ষেত্রেও তাঁকে দেখা গিয়েছিল। পাশাপাশি টিম হোটেলে থাকা টিম বাসে যাতায়াত সব কিছুই করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।

সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে এবার থেকে গম্ভীরের সহকারীকে বিদেশ সফরে দলের সঙ্গে থাকার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটাররা যেমন পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না তেমনই কোচ গম্ভীরের ব্যক্তিগত সহরকারীও দলের সঙ্গে একই হোটেলে থাকতে পারবেন না। টিম বাসে যাতায়াত করতে পারবেন না।

পিটিআইকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছেন, এর আগে কোচিং স্টাফদের ব্যক্তিগত সহকারীরা দলের সঙ্গে একই হোটেলে থাকতেন কিন্তু এবার থেকে সেটা হবে না তাদের থাকতে হবে আলাদা হোটেলে। এখন থেকে এই নিয়মই চালু থাকবে। কেন কোচের সহকারী নির্বাচকদের জন্য বরাদ্দ থাকা গাড়ি ব্যবহার করবেন? কেন তাঁর জ্ন্য ভিআইপি বক্সে আসন বরাদ্দ থাকবে?

বিসিসিআই গম্ভীরের আপ্ত সহায়ককে ভারতীয় দলের সঙ্গে একই হোটেলে থাকতে, স্টেডিয়ামে ভিআইপি বক্সে প্রবেশ করতে এবং টিম বাস ব্যবহার করতে নিষেধ করে দিয়েছে। ফলে আগামী দিনে তিনি বিদেশ সফরে ভারতীয় দলের সঙ্গে ভ্রমণ করতে পারবেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে।

ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে টেস্টে এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও সাফল্য পাননি। তার উপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এরপর অস্ট্রেলিয়া সফরে গিয়ে হতাশাজনক পারফরম্যান্স। এরপরই ভারতীয় দলের হেচ কোচকে নিয়ে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে।

এর আগে রোহিত শর্মা-বিরাট কোহলিদের জন্য ১০ দফা নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার থেকে বিদেশ সফরে খেলতে গেলে এই নিষেধাজ্ঞাগুলি মানতে হবে ভারতীয় ক্রিকেটারদের। এই নিয়ম চালু হওয়ায় এখন থেকে রোহিত-কোহলিদের মন মর্জি মাফিক চলাফেরায় নিয়ন্ত্রণ আসতে চলেছে।

একইসঙ্গে জানা গিয়েছে, গত অস্ট্রেলিয়া সফরে এক ক্রিকেটার অতিরিক্ত ওজনের ব্যাগ নিয়ে যাওয়ায় বোর্ডকে তাঁর জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয়। বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার ১৫০ কেজি জিনিস নিয়ে যেতে পারবেন। তার অতিরিক্ত ওজন হলে, ব্যাগের বাড়তি ওজনের জন্য টাকা দিতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে , গত বছর অস্ট্রেলিয়া সফরে এক জন ক্রিকেটার ২৭টি ব্যাগ নিয়ে গিয়েছিলেন। , পরিবার এবং ব্যক্তিগত সহকারীর ব্যাগও নিজের নামে করেছিলেন সব মিলিয়ে ওজন হয়েছিল ২৫০ কেজির বেশি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+