Champions Trophy 2025: লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দ্বৈরথে বেজে উঠল জন-গণ-মন! কারণটা জানেন?

Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ লাহোরে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। আর সেখানেই বেজে উঠল ভারতের জাতীয় সংগীত।

যার ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। ছড়িয়ে পড়েছে নানা মজাদার মিম।

Champions Trophy 2025 - - -

প্রতি ম্যাচেই খেলা শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে মাঠে দাঁড়ান। বাজানো হয় জাতীয় সংগীত। আজ অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানোর সময়েই বিপত্তি। সম্প্রচারকারী সংস্থার ফুটেজে তখন ক্যামেরা ধরেছে অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা।

সেই সময়ই বেজে ওঠে ভারত ভাগ্য বিধাতা! যা ভারতের জাতীয় সংগীত বা ন্যাশনাল অ্যান্থেমের অংশ। ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে পরে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। তবে এই কয়েক সেকেন্ডের ফুটেজই ভাইরাল।

গদ্দাফি স্টেডিয়ামে দর্শকরাও এই ভুলে বিচলিত। আয়োজকরা অস্বস্তিতে পড়েন। অবশেষে ভুল শুধরে বাজানো হয় অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার, যা অস্ট্রেলিয়ার ন্যাশনাল অ্যান্থেম। ভারত যেখানে পাকিস্তানে একটি ম্যাচও খেলছে না, সেখানে কীভাবে ভারতের জাতীয় সংগীত বেজে উঠল তা নিয়ে উঠছে প্রশ্ন।

আগেই পাকিস্তানের করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকা নিয়ে বিতর্ক হয়েছিল। পরে সেই ভুল শুধরে নেওয়া হয়। এমন সাফাইও দেওয়ার চেষ্টা হয়েছিল যে, যেহেতু ভারত পাকিস্তানে খেলবে না সে কারণেই এমনটা হয়েছে। তবে পরে ভারতের পতাকা রাখা হয়।

আবার ভারত বনাম বাংলাদেশ ম্যাচের সম্প্রচারের সময় চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোতে পাকিস্তান শব্দটি স্ক্রিনে লেখা ছিল না বলে অভিযোগ। যা নিয়ে অসন্তুষ্ট পাক ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়ে এমন ঘটনার ব্যাখ্যা চেয়েছে। আইসিসি জানিয়েছে সম্প্রচারকারী সংস্থার যান্ত্রিক ত্রুটিতেই এই ঘটনা।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, আইসিসি জানিয়েছে লাইভ ফিডের গ্রাফিক্স তৈরি করে ইউকে-র কোম্পানি সানসেট অ্যান্ড ভাইন, যারা কাজ করে আইসিসির তদারকিতেই। পরের ম্যাচগুলিতে এমন ঘটনা ঘটবে না বলেও আশ্বস্ত করেছে আইসিসি।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান না যাওয়া নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছে। জয় শাহ আইসিসি চেয়ারম্যান হওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত হয়। ঠিক হয় আগামী কয়েকটি আইসিসি ইভেন্টও হাইব্রিড মডেলেই হবে। এ ক্ষেত্রে যেমন ভারত পাকিস্তানে যায়নি, এরপর ভারত আয়োজক হলে পাকিস্তানও আসবে না এ দেশে।

তারই মধ্যে আজ লাহোরে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠা গোটা আবহে অন্য মাত্রা যোগ করল। আইসিসি চেয়ারম্যান জয় শাহের ছবি পোস্ট করে জনৈক নেটাগরিক মজা করে লিখেছেন, আজ তো শুধু ন্যাশনাল অ্যান্থেম বাজানো হলো, সামনে দেখো কী কী হয়!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+