মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অশ্বিনকে সামলাতে অজিদের নেটে কে এই স্পিনার?
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অশ্বিনকে সামলাতে অজিদের নেটে কে এই স্পিনার?
অ্যাডিলেডে দুই ইনিংস মিলিয়ে অজিদের বিরুদ্ধে ৫ উইকেট তুলে নিয়েছিলেন অশ্বিন। স্টিভ স্মিথের মতো বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যানও অশ্বিনের স্পিন ভেল্কির সামনে ১ রানে আউট হন। ফলে মেলবোর্ন টেস্টে মাঠে নামার আগে অশ্বিনকে নিয়ে বেশ চিন্তায় অজিরা। ভারতীয় অফ স্পিনারকে সামলাতে তাই, নেটে উপমহাদেশের স্পিনারের বিরুদ্ধে ব্যাটিং ঝালিয়ে নিয়ে বাড়তি প্রস্তুতি অজিদের।

অশ্বিনকে সামলাতে বিশেষ প্র্যাকটিস
শুক্রবার যিশুর জন্মদিন। বড়দিনের উৎসব কাটলেই শনিবার ২৬ ডিসেম্বর মেলবোর্ন মাঠে বক্সিং ডে টেস্টে বল গড়ানোর পালা। তার আগে আজ প্রস্তুতিতে স্পিনের বিরুদ্ধে ব্যাটিং নিয়ে কাটাছেঁড়া করল অজিব্রিগেড। অস্ট্রেলিয়ার নেটে এদিন প্রাক্তন শ্রীলঙ্কান স্পিনারকে বল হাতে দেখা গেল।

অশ্বিনকে সামলাতে অজিদের নেটে কে এই স্পিনার?
জানা গিয়েছে ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে সামলাতে পাল্টা উপমহাদেশে স্পিনারের বিরুদ্ধে স্মিথরা ব্যাটিং শক্তি পরীক্ষা করে নিতে চান। সেই কারণেই আজ অজিদের নেটে শ্রীলঙ্কান প্রাক্তন স্পিনার সুরাজ রানদীভকে দেখা গেল।

উপমহাদেশের স্পিনারের বিরুদ্ধে অজিদের ব্যাটিং প্রস্তুতি
অ্যাডিলেডে অশ্বিনকে চার উইকেট উপহার দেওয়ায় অজিরা ১৯১ রান অলআউট হয়েছিল এবার দ্বিতীয় টেস্টে ফের যাতে ব্যাটিংয়ে কোনও অঘটন না ঘটে, সেই কারণেই স্পিন বোলিংয়ের বিরুদ্ধে ব্যাটে শান দিয়ে নিলেন অজি ব্যাটসম্যানরা।

অশ্বিনের সঙ্গে বোলিংয়ে মিল
এই মুহূর্তে ক্রিকেট ফ্যানদের মোবাইলে মোবাইলে, অশ্বিনকে সামলাতে সুরাজের বিরুদ্ধে স্মিথদের ব্যাটিং প্র্যাকটিসের ভিডিও ঘুরে বেরাচ্ছে। ভিডিওতে দেখা গিয়েছে সুরাজের বোলিং অ্যাকশনে অশ্বিনের সঙ্গে অনেকটাই মিল। নেটে অশ্বিনের মতো অ্যাকশনের স্পিনারের বিরুদ্ধে খেলার পর মাঠে অশ্বিনকে অজিরা কতটা সামলান, সেটাই এখন দেখার।
ছবি সৌজন্য টুইটার












Click it and Unblock the Notifications