কলকাতার ইডেনে রক্তদান শিবির, অতিথি ঝুলন গোস্বামী
কলকাতার ইডেনে রক্তদান শিবির, অতিথি ঝুলন গোস্বামী
কলকাতার ইডেন গার্ডেন্সে বসতে চলেছে রক্তদান শিবিরের আসর। করোনা পরবর্তী সময়ে দীর্ঘ লকডাউন-আনলক পর্ব কাটিয়ে এখন টীকার অপেক্ষায় সাধারণ মানুষ। শীতের শেষের এই সময় সবাই যখন কোভিডের টীকা পেতে অপেক্ষায় সেই সময়ই সমাজে রক্তের চাহিদা পূরণ করতে রক্তদানের উদ্যোগ।

আগামী ৩ ফেব্রুয়ারি ইডেনে রক্তদান শিবিরের আয়োজন হতে চলেছে। তবে কোভিড বিধি মেনেই এই রক্তদান শিবির আয়োজন করা হবে বলে সিএবি সূত্রে জানানো হয়েছে।
এই নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি অভিষেক ডালমিয়া জানান, এই মহৎ উদ্যোগে ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীকে আমরা পাশে পাচ্ছি। রক্তদাতাদের ঝুলন গোস্বামী সই করে সার্টিফিকেট দেবেন।
অন্যদিকে রঞ্জি ট্রফি নিয়ে বাংলা দলের ব্যস্ততা শুরু। এবার শুরু থেকে মনোজকে পাচ্ছে না বাংলা দল। মনোজের হাঁটুতে চোট রয়েছে। সেই কারণে মনোজের রিহ্যাব প্রয়োজন। রিহ্যাব শেষ হলে মনোজ ফের ক্রিকেটে যোগ দিত পারবেন। ডাক্তারদের পরামর্শ মতো মনোজ এখন বিশ্রামে রয়েছেন। ফলে মনোজকে শুরু থেকে না পাওয়ার পরিস্থিতিতে বাংলা দল কীভাবে রঞ্জির পরিকল্পনা সাজায়, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications