পাকিস্তান সুপার লিগে নজিরবিহীন ঘটনা! লাহোরের গদ্দাফিতে চুরি সিসিটিভি-সহ লক্ষাধিক মূল্যের সামগ্রী
পাকিস্তান সুপার লিগ আয়োজন করতে গিয়ে ফের মুখ পুড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ডের। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে চুরি গেল সিসিটিভি ক্যামেরা-সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী।
পাকিস্তান সুপার লিগ আয়োজন করতে গিয়ে নাস্তানাবুদ দশা পিসিবির। এশিয়া কাপ আয়োজন নিয়ে টানাপোড়েনের মধ্যেই যে ঘটনায় মুখ পুড়ল পাকিস্তানের। লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকে চুরি গেল ১০ লক্ষ টাকার সামগ্রী। যার মধ্যে রয়েছে সিসিটিভি, ফাইবার কেবল। ইতিমধ্যেই থানায় এই মর্মে অভিযোগও দায়ের হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম আরি নিউজের (ARY News) দাবি, পাকিস্তানের মুদ্রায় (রুপি) কয়েক লক্ষ টাকার সিসিটিভি ক্যামেরা চুরি গিয়েছে গদ্দাফি স্টেডিয়াম থেকে। এখানেই শেষ নয়, স্টেডিয়াম আলোকিত করার জন্য যে জেনারেটরগুলি বসানো রয়েছে তার ব্যাটারিও চুরি হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরার জন্য যে ফাইবার কেবলগুলি ছিল সেগুলিও চোরেদের নজর এড়ায়নি। এ ছাড়াও আরও বেশ কিছু জিনিস চুরি গিয়েছে। সবমিলিয়ে পাকিস্তানের মুদ্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। গুলবার্গ থানায় কর্তৃপক্ষের তরফে অভিযোগও জানানো হয়েছে।
পাকিস্তানে মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া জায়গায় পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কয়েক গুণ বেড়েছে, তাতে হাত ছোঁয়ালেই ছ্যাঁকা লাগছে। ইতিমধ্যেই পিএসএল আয়োজন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সে দেশের পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংঘাত লেগেছে। নিরাপত্তাব্যবস্থার জন্য যে খরচ তা বহন করা নিয়েই চলছে চাপানউতোর। লাহোর ও রাওয়ালপিণ্ডিতে পিএসএলের বাকি ম্যাচগুলি আয়োজন করা হবে কিনা তা স্পষ্ট নয়। তারই মধ্যে জনসমক্ষে এলো চুরির ঘটনা।
পাকিস্তান সুপার লিগে খেলার নিরাপত্তাব্যবস্থার জন্য পাকিস্তানের মুদ্রায় ৫০০ মিলিয়ন রুপির প্রয়োজন। যদিও তার অর্ধেকের বেশি দিতে রাজি হচ্ছে না পাঞ্জাব সরকার। তারা চাইছে, বাকি অর্ধেক খরচ করুক পিসিবি। যদিও নাজম শেঠির বোর্ড তাতে রাজি নয় বলেই জানা যাচ্ছে। এই পরিস্থিতিতে পিএসএলের ম্যাচ যদি স্থানান্তরিত করতে হয় তাতে বিপুল অঙ্কের লোকসানের মুখে পিসিবি পড়বে বলে মনে করছেন পিসিবির প্রাক্তন চেয়ারম্যান রামিজ রাজা। তাঁর কথায়, লাহোর বা রাওয়ালপিণ্ডিতে খেলা না হলে প্রচুর লোকসান হবে। পিএসএল হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজিত হয়। যদি তা একটি শহরে আয়োজনের পদক্ষেপ করা হয় তাতে ক্রিকেটপ্রেমীরাও আগ্রহ হারাবেন।
-
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য












Click it and Unblock the Notifications