ICC WTC Final: বিশ্বের ১ নম্বর হয়ে ম্যাচ বাঁড়ানোর লড়াইয়ে পরীক্ষা জাদেজার

টেস্টে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হওয়ার দিনেই আজ বড় পরীক্ষার মুখে রবীন্দ্র জাদেজা। টেস্ট বাঁচাতে সাউদাম্পটনে লড়ছে ভারত। পাঁচ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে ৯৮ রানে এগিয়ে ভারত। ক্রিজে রয়েছেন পন্থ ও জাদেজা। ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর এখন পাঁচ উইকেটে ১৩০। পন্থ ও জাদেজা যোগ করেছেন ২১ রান।

প্রথম সেশনে তিন উইকেট

প্রথম সেশনে তিন উইকেট

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রিজার্ভ ডে-তে প্রথম সেশনে ভারত যোগ করেছে ৬৬ রান। হারিয়েছে ৩টি উইকেট। সবচেয়ে বড় পার্টনারশিপ এখনও অবধি অজিঙ্ক রাহানে ও ঋষভ পন্থের। পঞ্চম উইকেটে তাঁরা যোগ করেছেন ৩৭ রান। পন্থ ও জাদেজার অবিচ্ছেদ্য ২১ রান ভারতকে লাঞ্চের আগে পৌঁছে দিয়েছে ৫ উইকেটে ১৩০ রানে। বিরাট কোহলিকে ১৩ ও চেতেশ্বর পূজারাকে ১৫ রানে প্যাভিলিয়নে ফেরান কাইল জেমিসম। ১৫ রান করেই ট্রেন্ট বোল্টের বলে কট বিহাইন্ড হন রাহানে। ৪৮ বলে ২৮ রানে অপরাজিত পন্থ। মেরেছেন চারটি বাউন্ডারি। দুটি চারের সাহায্যে ২০ বলে ১২ রানে অপরাজিত জাদেজা।

বড় পরীক্ষায় জাদেজা

বড় পরীক্ষায় জাদেজা

এদিনই আইসিসি-র বিশ্ব টেস্ট ব্যৃাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা। সাউদাম্পটনের ফাইনালে প্রথম ইনিংসে তিনি ১৫ রান করেছিলেন। বল হাতে গতকাল তুলে নিয়েছিলেন টিম সাউদির উইকেট। ওই সময় সাউদিকে ফেরাতে না পারলে নিউজিল্যান্ডের লিড আরও বাড়ত। বিশ্বে টেস্ট অবরাউন্ডারদের তালিকা এখন ৩৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জাদেজা। রবিচন্দ্রন অশ্বিন এই তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছেন।

প্রথম দশে তিন ভারতীয়

প্রথম দশে তিন ভারতীয়

আইসিসি-র বিশ্ব টেস্ট ব্যৃাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম দশে রয়েছেন তিন ভারতীয়। চারে রয়েছেন বিরাট কোহলি, ৮১৪ রেটিং পয়েন্ট নিয়ে। ৭৪৭ রেটিং পয়েন্ট নিয়ে যুগ্মভাবে ষষ্ঠ স্থানে রয়েছেন ঋষভ পন্থ ও রোহিত শর্মা। চেতেশ্বর পূজারা রয়েছেন ১৩ নম্বরে। ১৬ নম্বরে উঠে এসেছেন অজিঙ্ক রাহানে। এই তালিকার শীর্ষস্থান দখলে রয়েছেন স্টিভ স্মিথের।

বোলারদের তালিকায়

বোলারদের তালিকায়

আর দুটি উইকেট নিলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্যাট কামিন্সের ৭০ উইকেটের রেকর্ড পেরিয়ে যাবেন রবিচন্দ্রন অশ্বিন। স্টুয়ার্ট ব্রড ও অশ্বিন যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ৬৯টি উইকেট নিয়ে। টেস্টে বোলারদের ক্রমতালিকাতেও অশ্বিন আছেন দ্বিতীয় স্থানে। প্যাট কামিন্স শীর্ষে ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে, তারপরই অশ্বিনের ৮৫০ রেটিং পয়েন্ট। এই তালিকায় প্রথম দশে কোনও ভারতীয় না থাকলেও ১১ নম্বরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। ১৬ থেকে ১৮-তে রয়েছেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা ও মহম্মদ শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+