সার্ভিসেসকে চূর্ণ করে ৭ পয়েন্ট, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা
রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল অপরাজেয় বাংলা। কল্যাণীতে আজ চতুর্থ দিনে খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ইনিংস ও ৪৬ রানে সার্ভিসেসকে উড়িয়ে দিল অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দল। চলতি রঞ্জি ট্রফিতে এটি বাংলার চতুর্থ জয়।
তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে সার্ভিসেসের স্কোর ছিল ৬১ ওভারে ৮ উইকেটে ২৩১। আজ তাদের ইনিংস শেষ হয় ৭৫ ওভারে ২৮৭ রানে। জয়ন্ত গয়াত অপরাজিত থাকেন ৬৮ বলে ৬৮ রান করে। এদিন সার্ভিসেসের শেষ উইকেট দুটি তুলে নেন শাহবাজ আহমেদ ও আকাশ দীপ।

মহম্মদ শামি আজ আর বোলিং করেননি। দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং ফিগার ১৬ ওভার, ৩ মেডেন, ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট। মুকেশ কুমার ৫টি মেডেন-সহ ১৭ ওভারে ৫৬ রান খরচ করে পেলেন ২ উইকেট। সুরজ সিন্ধু জয়সওয়াল, আকাশ দীপ ও শাহবাজ পেয়েছেন ১টি করে উইকেট। ম্যাচের সেরা সুদীপ চট্টোপাধ্যায়।
কোয়ার্টার ফাইনাল পর্ব নিশ্চিত হলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে জয়ের লক্ষ্যেই নামবে এলিট গ্রুপ সি-র শীর্ষে থাকা বাংলা (৬ ম্যাচে ৩০ পয়েন্ট)। লাহলিতে স্পিন সহায়ক উইকেটে বাংলা একাদশে যে পরিবর্তন আনবে, সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন অধিনায়ক অভিমন্যু। হরিয়ানার বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ শীর্ষে থেকে শেষ আটে যাবে বাংলা। কোয়ার্টার ফাইনালে বাংলার প্রতিপক্ষ হতে পারে অন্ধ্র, ঝাড়খণ্ড ও বিদর্ভের মধ্যে যে কোনও একটি দল।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications