ফিটনেস টেস্টে উতরে গিয়েও অস্ট্রেলিয়া সফর নিশ্চিত নয় রোহিতের! কী বলছে বিসিসিআই

ফিটনেস টেস্টে উতরে গিয়েও অস্ট্রেলিয়া সফর নিশ্চিত নয় রোহিতের! কী বলছে বিসিসিআই

পরীক্ষায় পাস করে চাকরির কাছে পৌঁছেও ফাইনাল রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে রোহিত শর্মাকে। ফিটনেস টেস্টে পাস করে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার টিকিট সংগ্রহ করেও নিস্তার নেই হিটম্যানের। কারণ ক্যাঙারুর দেশেও তাঁর ফিটনেস খতিয়ে দেখবে বিসিসিআই। শনিবার বোর্ডের তরফে এ সংক্রান্ত এক বিবৃতি জারি করা হয়েছে।

রোহিতের ফিটনেস যাচাই অস্ট্রেলিয়াতও!

রোহিতের ফিটনেস যাচাই অস্ট্রেলিয়াতও!

অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে রোহিত শর্মাকে। সেই সময় কালে হিটম্যানকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র পরামর্শ মতো রুটিন মেনে ফিটনেস ট্রেনিং করতে বলা হয়েছে। সেই পর্ব কেটে যাওয়ার পর অস্ট্রেলিয়াতে আরও একবার রোহিতের ফিটনেস রিপোর্ট খতিয়ে দেখা হবে বলে এক বিবৃতি জারি করে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

তৃতীয় টেস্টে রোহিত!

তৃতীয় টেস্টে রোহিত!

ফিটনেস টেস্টে উতরে যাওয়ায় আগামী ১৪ ডিসেম্বর রোহিতকে ক্যাঙারুর দেশে পাঠানো হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। ১৪ দিনের কোয়ারেন্টাইনে পর্ব শেষে এক সপ্তাহের প্রস্তুতি পেলে রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলার পরিস্থিতিতে পৌঁছে যাবে বলে মনে করে বিসিসিআই ও এনসিএ। ফলে ৭ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে সম্ভবত খেলবেন রোহিত।

পরীক্ষায় উত্তীর্ণ রোহিত

পরীক্ষায় উত্তীর্ণ রোহিত

বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে ফিটনেস পরীক্ষা ছিল রোহিত শর্মা। সংস্থার প্রধান তথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও বিশেষজ্ঞের উপস্থিতিতে হওয়া এই পরীক্ষায় হিটম্যান লেটার মার্কস নিয়ে পাস করে গিয়েছেন বলে জানানো হয়েছে। যেখানে ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেটে রোহিতের ক্ষিপ্রতা বিশেষ করে যাচাই করা হয় বলে খবর।

রোহিত শর্মার চোট কতটা গুরুতর

রোহিত শর্মার চোট কতটা গুরুতর

কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে আইপিএল ২০২০-র অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের পেশীতে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। চার ম্যাচ তাঁকে মাঠের বাইরে বসে থাকতে হয়েছিল। যদিও চোট সারিয়ে ওই টুর্নামেন্টেই ফিরে এসেছিলেন হিটম্যান। ব্যাট হাতে কামাল করে মুম্বই ইন্ডিয়ান্সকে টানা দুই বার তথা মোট পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

সৌরভ শিবিরের ভূমিকা

সৌরভ শিবিরের ভূমিকা

রোহিত শর্মাকে অস্ট্রেলিয়া সফর ভারতের ওয়ান ডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ দেয় বিসিসিআই। জানিয়ে দেয়, এনসিএ-তে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই হিটম্যানকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে অন্তর্ভূক্ত করা হবে। সেই মতো গত ১৯ নভেম্বর ন্যাশনাল ক্রিকেট অ্যাকডেমিতে পৌঁছেছিলেন রোহিত শর্মা। এতদিন সেখানেই ফিটনেস ট্রেনিং চলছিল টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+