আচমকাই উত্তরসূরি মায়াঙ্ককে ধন্যবাদ 'দাদা' সৌরভের, টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আচমকাই উত্তরসূরি মায়াঙ্ককে ধন্যবাদ 'দাদা' সৌরভের, টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ধন্যবাদ বললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। উত্তরসূরির সঙ্গে যে তিনি কথা বলতে তৈরি, তা রীতিমতো টুইট করে জানালেন 'প্রিন্স অফ কলকাতা'। বললেন, দেশের তরুণ ক্রিকেটাররা চাইলেই তাঁকে প্রশ্ন করতে পারেন। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মায়াঙ্কের টক শো

মায়াঙ্কের টক শো

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ক্রিকেট বন্ধ থাকলেও নানান ব্যস্ততার মধ্যে দিয়েই দিন কাটছে দেশের ক্রিকেটারদের। তাঁদের অন্যতম ভারতীয় টেস্ট দলের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে বিসিসিআই টিভি-তে নিয়মিত টক শো হোস্ট করতে দেখা যায়। ইতিমধ্যে জাতীয় দলের সতীর্থ কেএল রাহুল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদবের সঙ্গে কথা বলেছেন মায়াঙ্ককে। কথা বলেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের সঙ্গেও। অনুষ্ঠানের সবকটি এপিসোডই সুপার হিট বলা চলে।

টক শো-তে সৌরভ!

টক শো-তে সৌরভ!

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়া মায়াঙ্ক আগরওয়ালের টক শো-তে এবার যোগ দিতে চলেছেন বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। টিম ইন্ডিয়ার ওপেনার নিজে টুইট করে এ কথা জানিয়েছেন। 'দাদা'র সঙ্গে কথা বলতে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন মায়াঙ্ক। #DadaOpensWithMayank অনুষ্ঠানের ইন্টারেক্টিভ সেশনে দেশের তরুণ ক্রিকেটাররা বিসিসিআই সভাপতি মনের মতো প্রশ্ন করতে পারবেন বলে জানিয়েছেন কর্নাটকী ব্যাটসম্যান। তবে কবে হবে এই অনুষ্ঠান, তা এখনও জানানো হয়নি।

ধন্যবাদ দিলেন সৌরভ

ধন্যবাদ দিলেন সৌরভ

তাঁর টক শো-তে আমন্ত্রণ জানানোর জন্য টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ধন্যবাদ জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। #DadaOpensWithMayank অনুষ্ঠানে যোগ দিতে তিনি মুখিয়ে রয়েছেন বলেও টুইট করে জানিয়েছেন মহারাজ।

আইপিএল নিয়ে আলোচনা

আইপিএল নিয়ে আলোচনা

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। কবে শুরু হবে টুর্নামেন্ট, তা কেউ হলফ করে বলে দিতে পারছে না। যদিও আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক কবে তিনি টুর্নামেন্ট আয়োজনের ভাবনাচিন্তা করছেন, তা নিয়ে #DadaOpensWithMayank অনুষ্ঠানে কথা বলতে পারেন মহারাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+