আইপিএল নিয়ে সুখবর শোনালেন বিসিসিআই সভাপতি সৌরভ
আইপিএল নিয়ে সুখবর শোনালেন বিসিসিআই সভাপতি সৌরভ
আইসিসির মিটিংয়ে ঝুলে রইল বিশ্বকাপ ভাগ্য। বুধবার ১০ জুন অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ও করোনা পরবর্তী সময়ে ক্রিকেটের রূপরেখা নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠকে বিশ্বকাপ ২০২০ সাল হবেই জোর গলায় বলা যায়নি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জুলাই পর্যন্ত অপেক্ষার ইঙ্গিত দিয়েছে। এরপরই আইপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ যা বলেছেন
আইপিএল নিয়ে খুব তাড়াতাড়়ি সিদ্ধান্ত নেওয়া হবে বলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন। এই টুর্নামেন্ট করার বিষয় বোর্ড সবরকম চেষ্টা করবে বলেও সৌরভ জানান।

২০২০ সালে আইপিএলের মাঠে কি বল গড়াবে
বিসিসিআই সভাপতি অবশ্য ২০২০ সালেই আইপিএল আয়োজন হবে এমন ইঙ্গিত দিয়েছেন। সৌরভ জানিয়েছেন বোর্ড এবছরই আইপিএল করতে চায়। সেই নিয়ে সবরকম বিকল্প ভেবে দেখা হচ্ছে।

বড় ইঙ্গিত সৌরভের
প্রয়োজন পড়লে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল আয়োজন করা হবে বলে সৌরভ জানিয়েছেন। বোর্ড সভাপতির মতে দীর্ঘ দিন ধরে আইপিএলের ভাগ্য ঝুলে রয়েছে,স্পনসর-ব্রডকাস্টার-ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজিরা সবাই এবার মাঠে বল গড়ানো দেখতে চায়।

কবে থেকে স্থগিত আইপিএল
২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও করোনা উদ্বেগে তা স্থগিত হয়। পরে বিসিসিআই সভাপতি ভাইরাস সংক্রমিত পরিবেশে আইপিএল করার জটিলতার কারণে টুর্নামেন্টটি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেন।

কবে হতে পারে আইপিএল
জুলাইয়ে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা শুনিয়েছে আইসিসি। সেক্ষেত্রে করোনা উদ্বেগের কারণে বিশ্বকাপ পিছিয়ে গেল অক্টোবর নভেম্বরের উইন্ডোকে বিসিসিআই আইপিএল আয়োজন করতে পারে।












Click it and Unblock the Notifications