IPL 2024: দেশের ৫০টি স্থানে আইপিএল ফ্যান পার্ক, বাংলার কোন শহর রয়েছে এই তালিকায়?
প্রথম ১৫ দিনের পর আইপিএলের পূর্ণাঙ্গ সূচি আগেই ঘোষিত হয়েছে। শুধু মাঠে গিয়ে খেলা দেখাই নয়, মাঠে না গিয়েও যাতে দর্শকরা মাঠের পরিবেশ কিছুটা উপভোগ করতে পারেন সেই কারণেই আইপিএল ফ্যান পার্ক চালু করেছে বিসিসিআই। ক্রিকেট অনুরাগীদের সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুভূতি এনে দিতেই বিগত কয়েক বছর ধরে এই উদ্যোগ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এর আগে ১৫ দিনের সূচি অনুসারে ফ্যান পার্কগুলির তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় ছিল পশ্চিমবঙ্গের মেদিনীপুরও। গত ২৩ ও ২৪ মার্চ আইপিএলে ডাবল হেডারের ম্যাচ গুলি এই ফ্যান পার্কে বসেই উপভোগ করেন মেদিনীপুরের ক্রিকেটপ্রেমীরা। যার মধ্যে ছিল কেকেআর এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচও। বিসিসিআই -র উদ্যোগে এবার পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে গড়ে তোলা হয় আইপিএল ফ্যান পার্ক।'

রবিবার দ্বিতীয় দফার ফ্যান পার্কের তালিকা প্রকাশ করা হয়েছে। মেদিনীপুরের পর এবার বাংলার দ্বিতীয় ফ্যান পার্কটি হবে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে। আগামী ১১ এবং ১২ মে আইপিএলের ম্যাচ সম্প্রচারিত হবে জলপাইগুড়ির ফ্যান পার্কে। ১১ মে কেকেআর বনাম মুম্বই(সময় ৭.৩০), ১২ মে সিএসকে বনাম রাজস্থান( চেন্নাই ৩.৩০) আরসিবি বনাম দিল্লি( বেঙ্গালুরু ৭.৩০) ম্যাচগুলি জলপাইগুড়ির ফ্যান পার্কে বসে দেখতে পারবেন সেখানকার ক্রীড়াপ্রেমীরা।
গত বছর বাংলার দুটি জায়গায় ফ্যান পার্ক গড়ে তোলা হয়েছিল। কোচবিহার জেলার ঐতিহ্যবাহী রাজবাড়ি স্টেডিয়ামে এবং কৃষ্ণনগরে আইপিএল ফ্যান পার্ক হয়ছিল। এবারও উত্তর ও দক্ষিণ বঙ্গের দুটি শহরকেই বেছে নেওয়া হয়েছে বোর্ডের পক্ষ থেকে আইপিএল ফ্যান পার্কের জন্য।
এরআগে প্রথম পর্বে ভারত জুড়ে ১৫টি শহরের নাম প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় পর্বে ফ্যান পার্ক হিসাবে আরও ৩৫টি শহরের নাম প্রকাশ করা হল। মোট ৫০টি শহরে এবার আইপিএলের ফ্যান পার্ক হচ্ছে। কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের দিন ভারতের পাঁচটি শহরে ফ্যান পার্ক হবে। ২৪ এবং ২৬ মে যে শহরে ফ্যান পার্ক বসবে সেগুলি হল আগ্রা, তুমকুর, ভদোদারা, তেজপুর ও গোয়া।
সেখানে বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি খাবার, পানীয়ের ব্যবস্থা থাকবে। গান-বাজনাও হবে। ঠিক যেন স্টেডিয়ামের মতো পরিবেশ। যে যে শহরে আইপিএল খেলা হচ্ছে না, সে রকমই কিছু শহরে এই ফ্যান পার্ক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications