Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরাট জমানা'র অবসান, টি-২০'র পর ভারতীয় ওডিআই দলের অধিনায়কের দায়িত্বে রোহিত শর্মা

বিরাটের পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্ব রোহিত

অবশেষে কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনার অবসান হল। একদিনের ক্রিকেটেও ভারতের অধিনায়কের দায়িত্ব পেলেন রোহিত শর্মা। বহু দিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশ ওডিআই ক্রিকেটেও রোহিত শর্মাকে অধিনায়ক করবার দাবি জানিয়েছেন। তাদের মতে ২০২৩ একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে সীমিত ওভার ক্রিকেটে একজন অধিনায়কেই নিয়োগ করা হোক। প্রসঙ্গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলির উত্তরসূরি হিসাবে রোহিত শর্মার হাতে কুড়ি ওভার ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়। এবার ওডিআই দলের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হল রোহিতের হাতেই। তবে, ওডিআই ফর্ম্যাটের নেতৃত্ব হারালেও টেস্টে বিরাট'কেই অধিনায়ক রেখে বিসিসিআই-এর নির্বাচক মণ্ডলী।

বিরাটের পরিবর্তে ভারতীয় দলের নেতৃত্ব রোহিত

ওমিক্রনের জেরে ভারতীয় দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংশয় তৈরি হলেও সোমবার ভারত-দক্ষিণ আফ্রিকা সফরের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। পূর্বনির্ধারিত সূচিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অন্য সময়ে আয়োজন করার কথা জানিয়েছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

ফলে নতুন সূচি অনুযায়ী ১৭ই ডিসেম্বরের পরিবর্তে ২৬শে ডিসেম্বরের বক্সিং ডে টেস্ট দিয়েই শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সফর। দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণাকে ঘিরে ভারতীয় ক্রিকেট মহলে ছিল একাধিক জল্পনা। অবশেষে সেই সব জল্পনার অবসান ঘটিয়ে আজ বুধবার ঘোষণা করা দক্ষিণ-আফ্রিকা সফরের দল। চোটের কারণে রবিন্দ্র জাদেজা, শুভমন গিল, অক্ষর প্যাটেল ও রাহুল চাহার না থাকলেও দলে রাখা হয়েছে অভিজ্ঞ ইশান্ত শর্মাকে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে নভদ্বীপ সাইনি, সৌরভ কুমার, দীপক চাহার, আর্জান নাগবাসওয়ালা।

এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় টেস্ট দল :
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়াস আইয়ার, হনুমা বিহারী, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), আর অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, মো. শামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+