WPL 2024: মুম্বই নয়, এবার কোন দুই শহরে বসছে মহিলা প্রিমিয়ার লিগের আসর? রইল বিরাট আপডেট
নতুন বছর শুরু হতেই আইপিএলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শুধু ভারত নয়, বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএল অন্যতম সেরা ইভেন্ট। বিগত বছর থেকে আইপিএলের ধাঁচেই মহিলা প্রিমিয়ার লিগ চালু করেছে। মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দ্বিতীয় সংস্করণ ২২ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু কোথায় হবে এই টুর্নামেন্ট?
প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে রাজ্যে একাধিক আন্তর্জাতিক স্টেডিয়াম আছে সেখানেরই মহিলা প্রিমিয়ার লিগ আয়োজন করার। এর আগে, মুম্বই এবং বেঙ্গালুরুতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে বলে শোনা গিয়েছিল। মুম্বই এবং নভি মুম্বইয়ের তিনটি ভেন্যু এবং পুণেতে একটি ভেন্যু রয়েছে।মহারাষ্ট্রই মহিলা প্রিমিয়ার লিগ আয়োজনের দৌড়ে এগিয়ে ছিল। গুজরাটেও আমদাবাদ, রাজকোট আছে।

কিন্তু সম্প্রতি আবার উঠে আসেছে অন্য আপডেট। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে দুটি শহরে অনুষ্ঠিত হতে পারে ২০২৪ সালের মহিলা প্রিমিয়ার লিগ। এই তালিকায় নেই মুম্বইয়ের নাম। চলতি মরসুমের মহিলা প্রিমিয়ার লিগ হতে পারে দিল্লি এবং বেঙ্গালুরুতে। এই দুটি শহরেই গোটা টুর্নামেন্টের সব ম্যাচগুলি হতে পারে।
সাধারণত মহিলা ক্রিকেটের আসর মুম্বইয়ের বিভিন্ন মাঠেই অনুষ্ঠিত হয়। সম্প্রতি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজও মহারাষ্ট্রের মাঠগুলিতেই খেলেছে ভারতীয় মহিলা দল। এমনকি এই ম্যাচগুলিতে প্রচুর সংখ্যক দর্শকও মাঠে আসছেন। দর্শকদের এই উপস্থিতিই প্রমাণ করে মহিলা ক্রিকেট নিয়ে সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ ক্রমশ বাড়ছে।
এই প্রেক্ষাপটে ভাবনায় বদল আনছে বিসিসিআইও। একটি নির্দিষ্ট রাজ্যের মধ্যে মহিলা প্রিমিয়ার লিগ সীমাবদ্ধ না রেখে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাইছে বিসিসিআই। এখনই হোম অ্যাওয়ে ভিত্তিতে মহিলা প্রিমিয়ার লিগ করা সম্ভব নয়। তাই আপাতত উত্তর ও দক্ষিণ ভারতের দুটি শহরকে বেছে নিয়েছে বিসিসিআই।
শেষ পর্যন্ত বোর্ড দিল্লি ও বেঙ্গালুরুকে বেছে নিলে সুবিধা হবে দাদার দলের। কারণ দিল্লি ক্যাপিটালস তাদের ঘরের মাঠে ম্যাচ খেলার সুবিধা পাবে। এবার মহিলা প্রিমিয়ার লিগের নিলামেও উপস্থিত ছিলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।
শুরু হওয়ার পিছনে যদি সবথেকে বেশি কারও ভূমিকা থাকে সেটা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিন বছর যখন তিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তখন তাঁর আমলেই মহিলা প্রিমিয়ার লিগের বীজ বোনা হয়। তিনি থাকাকালীন শুরুর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি মহিলা প্রিমিয়ার লিগ। অবশেষে তা বাস্তবে রূপ পেয়েছ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications