Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরাটকে সমর্থনের কারণ জানালেন বাবর, আফ্রিদি কোহলিকে মনে করালেন দায়িত্ব! রশিদের মোক্ষম খোঁচা

বিরাট কোহলির দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়কের সৌজন্যকে স্বাগত জানিয়েছেন সে দেশের প্রাক্তনরাও। একইসঙ্গে এই টুইটের প্রেক্ষিতে বিরাটের দায়িত্ব সম্পর্কেও সচেতন করার প্রয়াস চালিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। যদিও রশিদ লতিফ মোক্ষম খোঁচা দিয়েছেন ভারতীয় নির্বাচকদের।

বাবর জানালেন সমর্থনের কারণ

বিরাট কোহলি লর্ডসে ১৬ রান করে আউট হওয়ার পর শ্রীলঙ্কা সফরে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজম লেখেন, এই সময় কেটে যাবে। বিরাটকে শক্ত থাকার বার্তাও দেন তিনি। পরে গতকাল শ্রীলঙ্কায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবর আজম খোলসা করেন বিরাটকে এভাবে সমর্থনের কারণ। একজন ক্রিকেটার হিসেবে আমি উপলব্ধি করি যে কেউ এমন খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে পারেন। এই সময় ওই ক্রিকেটার কোন পরিস্থিতিতে থাকেন সেটাও বুঝতে পারি। এই সময় সমর্থনের প্রয়োজন হয়। বিরাটকে সমর্থন জানিয়ে পাশে থাকার বার্তা দিতেই আমার টুইট। বিরাট অন্যতম সেরা ক্রিকেটার। অনেক ক্রিকেট খেলেছেন। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কী করা দরকার, সেটাও তিনি জানেন। সময় লাগতে পারে। তবে এই সময়ে সংশ্লিষ্ট ক্রিকেটারকে সমর্থন করলে তা ইতিবাচক ফলই দেয়।

কোহলির দায়িত্ব মনে করালেন আফ্রিদি

কোহলির দায়িত্ব মনে করালেন আফ্রিদি

বাবর আজম যেভাবে বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন তাঁকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি। পাকিস্তানের সংবাদমাধ্যমে তিনি বলেন, ক্রিকেট বা অন্য যে কোনও খেলাই হোক, এই ধরনের ঘটনা দুই দেশের সম্পর্কের উন্নতিতেও কার্যকরী ভূমিকা নেয়। রাজনীতিবিদদের চেয়েও ক্রীড়াবিদরা অনেক বেশি সদর্থক ভূমিকা নিতে পারেন। অনেকেই তেমনটা করছেনও। বাবর যে বার্তা দিয়েছেন তা অসাধারণ দৃষ্টান্ত। আমি জানি না এই টুইটের প্রেক্ষিতে বিরাট কোনও উত্তর দিয়েছেন কিনা। না দিয়ে থাকলে সেটা দ্রুত দেওয়া উচিত। বাবরের টুইটে বিরাট তাঁর প্রতিক্রিয়া জানালে ভালো হয়। তবে আমি মনে করি না তেমন কিছু হবে বলে।

নির্বাচকদের সরাসরি চ্যালেঞ্জ

নির্বাচকদের সরাসরি চ্যালেঞ্জ

পাকিস্তানের আরেক প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বিরাট প্রসঙ্গে মুখ খুলেছেন। সরাসরি ভারতীয় নির্বাচকদের চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। রশিদ বলেন, ভারতে এমন নির্বাচকের জন্মই হয়নি যিনি বিরাটকে বাদ দিতে পারেন। তাছাড়া বিরাটের কাঁধে বন্দুক রেখে গোটা দল বাঁচার চেষ্টা করছে। ২০১৯ সালের বিশ্বকাপের পর টি ২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর তেমনটাই হয়েছে। বিরাট না হয় পারফর্ম করতে পারছেন না। বাকিরা কী করছেন?

কোথায় সমস্যা কিং কোহলির?

কোথায় সমস্যা কিং কোহলির?

রশিদ লতিফ আরও বলেন, বিরাটের মানসিক কোনও সমস্যা নেই। সমস্যা টেকনিকে। ব্যাট করতে নেমে স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ, অন ড্রাইভ মারছেন ফুলার লেংথের ডেলিভারিতে, যেগুলি বিরাট খেলতে পছন্দ করেন, স্বস্তিতে থাকেন। অফ স্টাম্পের বাইরের যে বলগুলিতে কাট শট মারা যায় বিরাট সেই বলগুলিতেই আউট হয়ে যাচ্ছেন। কাট শট মারতে পারছেন না কোহলি। ফ্রন্ট ফুটে খেলতে তাঁর সমস্যা হয় না। কিন্তু শর্ট পিচ ডেলিভারিতে তাঁর ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে যাচ্ছে। আই-লাইন থেকে দূরে পড়া শর্ট বলে সমস্যা থাকছেই। এই বিষয়ে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও হেড কোচ রাহুল দ্রাবিড়কে নজর দেওয়ার পরামর্শও দিয়েছেন লতিফ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+