দেশের দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে অক্ষরের নজিরে গর্বিত ক্রিকেট দুনিয়া

দেশের দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে অক্ষরের নজিরে গর্বিত ক্রিকেট দুনিয়া

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এই দুর্দান্ত জয়ের অন্যতম কারিগর অক্ষর প্যাটেল কেরিয়ারের প্রথম টেস্টেই পারফরম্যান্সে তাক লাগিয়েছেন। একই সঙ্গে এমন এক নজির গড়েছেন, যা ভারতীয় ক্রিকেট প্রেমীদের গর্বিত করবে।

অক্ষরের পাঁচ উইকেট

অক্ষরের পাঁচ উইকেট

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। অভিষেক টেস্টেই ব্রিটিশ ব্যাটসম্যান ডম সিবলে, জ্যাক লিচ, জো রুট, ওলিয়ে পোপ ও ওলি স্টোনের উইকেট নিয়েছেন ভারতের বাঁ-হাতি স্পিনার। ফলে ম্যাচের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ১৬৪ রানে অল আউট করার ক্ষেত্রে অক্ষরের অবদান অতুলনীয়।

ভারতের দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে নজির

ভারতের দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে নজির

ভারতের দ্বিতীয় বাঁ-হাতি স্পিনার হিসেবে অভিষেক টেস্টেই পাঁচ উইকেট নিয়ে এক অনন্য ক্লাবে প্রবেশ করলেন অক্ষর প্যাটেল। এর আগে একই নজির গড়েছিলেন দেশের প্রাক্তন বাঁ-হাতি স্পিনার দিলীপ দোশী। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিপকেই অভিষেক টেস্টে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন।

নবম ভারতীয় হিসেবে এই নজির

নবম ভারতীয় হিসেবে এই নজির

চিপক টেস্টের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কার্যত একাই ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারকে ধ্বংস করেছেন অক্ষর প্যাটেল। অভিষেক টেস্টে তাঁর এই পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে ক্রিকেট মহল। নবম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এক অনন্য ক্লাবে প্রবেশ করলেন অক্ষর।

স্পিনে বিদ্ধ ইংল্যান্ড

স্পিনে বিদ্ধ ইংল্যান্ড

চিপকে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্যান্ডকে ৪৮২ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। তবে স্পিনারদের দাপটের সামনে মাথা নত করতে হয় জো রুট শিবিরকে। ম্যাচের চতুর্থ ইনিংসে ভারতের হয়ে ৫ উইকেট নেন অক্ষর প্যাটেল। তিন ও দুই উইকেট নেন যথাক্রমে রবিচন্দ্রণ অশ্বিন ও কুলদীপ যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+