লজ্জার ব্যাটিং ধসে দিন রাতের টেস্টে ধরাশায়ী ভারত, সিরিজে ১-০ লিড অস্ট্রেলিয়ার
ডনের দেশে পিঙ্ক টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসে অ্যাডিলেডে দিন রাতের মহারণ হেরে বসল ভারত। ম্যাচের তৃতীয় দিনের সকালের সেশনে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে লড়াই শেষ ভারতের।
ডনের দেশে পিঙ্ক টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসে অ্যাডিলেডে দিন রাতের মহারণ হেরে বসল ভারত। ম্যাচের তৃতীয় দিনের সকালের সেশনে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে লড়াই শেষ ভারতের। ৯ রানে ১ উইকেট হারিয়ে তৃতীয় দিনে ব্যাটিং শুরু করে ৩৬ রানে শেষ কোহলিব্রিগেড। ব্যাটে কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।এটাই টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোর।
ফলে জয়ের জন্য অজিদের দ্বিতীয় ইনিংসে টার্গেট দাঁড়ায় ৯০ রান। এই রান তাড়া করতে নেমে ৮ উইকেটে অ্যাডিলেড টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম পেইনের অস্ট্রেলিয়া।

সিরিজে ১-০ লিড অস্ট্রেলিয়ার
রান তাড়া করতে নেমে বার্নস হাফ সেঞ্চুরি হাঁকিয়ে অজিদের ম্যাচ জেতান। সেই সঙ্গে গোলাপি বলের দিন রাতের টেস্টে শতকরা একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখল অস্ট্রেলিয়া। এই নিয়ে অজিরা ৮টি পিঙ্ক টেস্টে জয় পেল। ২৬ ডিসেম্বর থেকে ০-১ পিছিয়ে থেকে মেলাবোর্নে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত।

তৃতীয় দিনে ব্যাটে বিপর্যয় ভারতের
তৃতীয় দিন ব্যাট করতে নেমে বিপর্যয় ভারতের। চেতেশ্বর পূজারা থেকে অজিঙ্ক রাহানে ০ রানে ফেরেন। কামিন্স-হ্যাজেলউডের আগুনে বোলিংয়ের সামনে বিরাটও বেশিক্ষণ টিঁকতে পারেননি। কঠিন সময়ে তাঁর ব্যাটে এদিন ৪ রান এসেছে। দিনের শুরুতে বুমরাহ, পূজারা, বিরাটের উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিংয়ে প্যাট কামিন্স জোর ধাক্কা দেন।

হ্যাজেলউডের পাঁচ উইকেট
অন্য দিক থেকে ৮ রান খরচে এদিন ৫ উইকেট শিকার জোস হ্যাজেলউডের। ম্যাচে দুবার ওভারে ২টি করে উইকেট শিকার অজি ডানহাতির। মায়াঙ্ক থেকে রাহানে, ঋদ্ধিমান থেকে হনুমা-অশ্বিন কেউই এদিন হ্যাজেলউডের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। টেস্টে এই নিয়ে অষ্টমবার পঞ্চম উইকেট শিকার হ্যাজেডউের। সেই সঙ্গে টেস্টে দুশো উইকেট শিকারের গণ্ডিও ছুঁডে় ফেললেন তিনি। তাঁর এমন বোলিংয়েই ভারত ৩৬ রানে গুটিয়ে যায়।

কোহলি কী বললেন
প্রথম ইনিংসে ভারত ২৪৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ঘটনাবহুল ব্যাটিং। কোহলির দল মাত্র ৩৬ রানে শেষ হওয়ার এদিন টেস্টের ইতিহাসে লজ্জার সর্বনিম্ন রেকর্ড গড়ে ফেলে। ফলে অজিদের ম্যাচ জিততে ৯০রান প্রয়োজন ছিল। এই রান তাড়া করে ওয়েডের ৩৩ ও জো বার্নসের ৫১ রানে সহজেই ৮ উইকেট ম্যাচ জয় অজিদের। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে দিন রাতের টেস্ট জিতে সিরিজে ১-০ এগোল অজিরা। ম্যাচেহেরে তৃতীয় দিনে আধ ঘন্টার খারাপ ব্যাটিংয়ে ভারত ম্যাচ হারল বলে কোহলি জানিয়েছেন। দুই দিন ভালো খেললেও তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে ভারতের হার বলে স্বীকার করে নিলেন অধিনায়ক।
একনজরে স্কোর
ভারত, প্রথম ইনিংসে ২৪৪, দ্বিতীয় ইনিংসে ৩৬
অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯১, দ্বিতীয় ইনিংসে ৯৩/২












Click it and Unblock the Notifications