Champions Trophy: ম্যাচের আগেই প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের,অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেন কারা?
শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই। জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করতে মরিয়া দুই দল।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগেই দুই তাদের শেষ ওডিআইতে হেরেছ। অস্ট্রেলিয়া যেমন শ্রীলঙ্কার কাছে হেরেছে তেমনই ভারতের কাছে হেরেছে ইংল্যান্ড। সাম্প্রতিক ফর্মের বিচার করলে এই ম্যাচে কিছুটা এগিয়ে থেকে শুরু করবে অস্ট্রেলিয়া। অজিরা একদিনের ক্রম তালিকায় এখন দ্বিতীয়। সাত নম্বরে আছে ইংল্যান্ড।

যদিও আইপিএলের আগে শারীরিক ভাবেও সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলে আশা প্রকাশ করেছেন কামিন্স। শুক্রবার অজি তারকা বলেছেন,পরিবারের সঙ্গে দারুণ দিন কাটাচ্ছি। এখন অনুশীলনের ব্যস্ততা নেই। কোনও সফরে যেতে হচ্ছে না। অন্য বাড়িতে সকলের সঙ্গে থাকতে পারাটাও একটা পাওয়া। বলা যায় ভালই সময় কাটছে।
কামিন্সের পরিবর্তে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ম্যাচের আগের দিন অজি অধিনায়ক বলেন, খেতাব জয়ের লক্ষ্য নিয়ে আমরা চ্যাম্পিয়নস ট্রফি শুরু করব। বড় মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছে। আশা করি, মাঠে ভালো ফল হবে। ২০০৬ এবং ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে অজিরা। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড অধিনাযক জস বাটলার বলেন, আমরা এই ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ক্রিকেটরারা জানে, তাদের কী করতে হবে। দলের সবাই প্রস্তুত মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য।
প্রতিপক্ষ দলে একাধিক পেসারের না থাকা নিয়ে ইংল্যান্ড দলনেতা বলেন, কামিন্স-স্টার্করা দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়ার সাফল্যের অন্যতম স্তম্ভ, তাই স্বাভাবিকভাবেই দল তাদের অভাব অনুভব করবে। তবে ওদের বিকল্প দুর্দান্ত খেলোয়াড় রয়েছে এবং অস্ট্রেলিয়া সব সময় আইসিসি টুর্নামেন্টগুলোতে দারুণ পারফরম্যান্স করে এসেছে।
ইংল্যান্ডের একাদশ- ফিল সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জশ বাটলার, লিয়াম লিভিংস্টোন, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ট্রাভিস হেড,ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংগ্লিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, স্পেনসর জনসন, ন্যাথন এলিস।












Click it and Unblock the Notifications