অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড: বল বিকৃতির অতীত মনে করিয়ে স্মিথকে ব্যাঙ্গ!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত হয়েছিলেন। এরপর জাতীয় দলে হয়ে প্রত্যাবর্তন ক্রিকেট দুনিয়ায় নিজেকে নতুন করে প্রমাণ করেছেন স্টিভ স্মিথ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতি কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত হয়েছিলেন। এরপর জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তনে ক্রিকেট দুনিয়ায় নিজেকে নতুন করে প্রমাণ করেছেন স্টিভ স্মিথ।

বল বিকৃতির অতীত মনে করিয়ে স্মিথকে ব্যঙ্গ!

সীমিত ওভারে ক্রিকেট বাইশ গজে প্রত্যাবর্তনের পর ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপে দেশকে ভরসা দিয়েছেন। এরপর টেস্টে প্রত্যাবর্তন করে অ্যাসেজ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭৭৪ রান করেছেন স্মিথ।

টেস্টে বিশ্বসেরা এক নম্বরে ব়্যাঙ্কিংয়ও ফিরে পান। অভিযোগের শাস্তি কাটিয়ে ক্রিকেট ফিরে এইসব সাফল্য পেলেও সমর্থকদের ব্যাঙ্গের মুখে পড়া থেকে নিজেকে এখনও অবশ্য আডা়ল করতে পারেননি স্মিথ।

এদিন মেলবোর্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন গ্যালারিতে নিউজিল্যান্ড ফ্যানদের ব্যাঙ্গের মুখে পড়েন স্মিথ।

গ্যালারিতে স্মিথের নামে পোস্টার লেখা হয়। যেখানে স্মিথের অতীতের বল বিকৃতি মনে করিয়ে দিয়ে পোস্টারে লেখা হয়, 'আমি জানি গত গরমে তুমি কী করেছ'। অন্য পোস্টারে স্মিথের কান্নার ছবি জুড়ে লেখা হয়, আই অ্যাম সরি!

উল্লেখ্য চলতি বছরে টেস্টে দারুণ ব্যাটিং করেছেন স্মিথ। পাঁচ দিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরি সংখ্য়া ২৬টি। মেলবোর্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৭৭ রানে অপরাজিত থেকে আরও একটি সেঞ্চুরির দিকে এগোচ্ছেন স্মিথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+