AUS vs IND: আকাশের ব্যাটে সাজঘরে চাপমুক্তির আনন্দ, ফলো-অন থেকে রক্ষা পেতেই গম্ভীর-রোহিতদের প্রতিক্রিয়া ভাইরাল

প্রথম দুই টেস্টে ভারতীয় দলে সুযোগ পাননি। হর্ষিত রানা প্রথম একাদশে সুযোগ পাওয়ায় রিজার্ভ বেঞ্চেই থাকতে হয়েছিল আকাশ দীপকে। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারেননি। কিন্তু ব্যাট হাতে এক দুরন্ত ইনিংস উপহার দিলেন দলকে।

ঘরোয়া ক্রিকেটে এর আগে অনেকবারই বাংলার হয়ে গুরুত্বপূর্ণ সময়ে কার্যকরী ইনিংস খেলেছেন। বড় শট খেলতেও বাংলার আকাশ সিদ্ধহস্ত, মঙ্গলবার ভারতীয় দলের জার্সিতে ফের একবার ব্যাট হাতে কঠিনতম সময়ে জ্বলে উঠলেন আকাশ দীপ। নিশ্চিত ফলো-অনের হাত থেকে দলকে রক্ষা করলেন। সেইসঙ্গে শেষ উইকেটে বুমরাহকে সঙ্গী করে নাটকীয় ভাবে দলকে লজ্জার হাত থেকেও রক্ষা করলেন।

মঙ্গলবার ভারতের প্রথম ইনিংসে শেষ ব্যাটার হিসেবে ব্যাট করতে নামলেন। বুমরাহ এবং আকাশ মিলে ৩৯ রান ইতিমধ্যেই করে ফেলেছেন। শেষ দিনের সকালে ভারতের ইনিংসকে কতটা টানতে পারবেন দুই জনে সেটার উত্তর সময়ই দেবে কিন্তু চতুর্থ দিনের শেষে আকাশ দীপ এবং বুমরাহ মিলে ভারতকে বিরাট স্বস্তি দিলেন সেই সঙ্গে লজ্জার হাত থেকে বাঁচালেন।

মঙ্গলবার সকাল থেকে ফলো-অনের আতঙ্ক চেপে বসে ভারতীয় শিবিরে। রাহুল এবং জাদেজার ব্যাটে আশার ঝিলিক দেখা গেলেও তাঁরা দুই জনে আউট হতেই ফের আতঙ্কের সৃষ্টি হয়। ফলো-অন বাঁচাতে দরকার ছিল ২৪৬ রানের। কিন্তু ভারতের ৯ উইকেটের পতন হল ২১৩ রানে। এরপর মনে হয়েছিল ফলো-অনের লজ্জা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু অন্ধকার সরিয়ে দীপ জ্বালালেন আকাশ।


আকাশ চার মেরে ফলো-অনের রান টপকে যেতেই ক্যামেরা তাক করল টিম ইন্ডিয়ার সাজঘরের দিকে। সেখানে যে দৃশ্য দেখা গেল তা এক কথায় অভিনব। সাধারণত কোনও ম্যাট জয়ের পরই সাজঘরে থাকা ক্রিকেটার বা কোচদের এমন প্রতিক্রিয়া দেখা যায়। কিন্তু আকাশ ফলো-অন রক্ষা করতেই তীব্র উল্লাস করতে দেখা গেল কোহলিকে, গুরু গম্ভীরও অনেকটা হালকা হলেন। আর পিছনের দিকে বসে থাকা রোহিতের মুখে হাসির ঝলক। টিম ইন্ডিয়ার সাজঘরে চাপমুক্তির আনন্দ। সব কিছুর সৌজন্যে আাকাশের ব্যাট।

ফলো-অন রক্ষা করার পর আরও আগ্রাসী হলেন আকাশ। মিড উইকেটে বিশাল ছয় মারেন আকাশ সাজঘর থেকে মুখ করে কোহলি দেখতে থাকেন বল গ্যালারির কোথায় গেল। আকাশ বুমরাহরা আপাতত প্রাথমিক ধাক্কা সামলে দিলেন। নিশ্চিত ড্র-য়ের দিকেই এগোচ্ছে এই ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+