AUS vs IND: সিরাজের জোড়া ধাক্কায় রক্তপাত লাবুশেনের! বেল বদলে ভারত লাভবান মেলবোর্নে

AUS vs IND: বেল বদলে ভাগ্যের চাকা ঘোরানোর ধারা ভারত অব্যাহত রাখল মেলবোর্নেও। আজ বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ফের শিরোনামে মহম্মদ সিরাজ।

মার্নাস লাবুশেনের ব্যাটিংয়ের সময় তিনি বেলের অবস্থান বদলে দেন। এর কয়েকটি বল পরেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেয় ভারত।

AUS vs IND

অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন ঘটেছিল ১৯.২ ওভারে ৮৯ রানে। তারপর জাঁকিয়ে বসেছিল উসমান খোয়াজা ও মার্নাস লাবুশেনের জুটি। ৪৩তম ওভারের দ্বিতীয় বলটি সিরাজ করেন লাবুশেনকে। তারপরই গিয়ে বদলে দেন উইকেটের দুটি বেল।

আগেও বেল বদলের কাণ্ড ঘটিয়েছিলেন সিরাজ। সেবারেও ব্যাটার ছিলেন লাবুশেন। আগেরবারের সঙ্গে এবারের ঘটনার তফাত আছে। সেবার লাবুশেন দাঁড়িয়ে দেখেছিলেন সিরাজের বেল বদলের ঘটনা। পরে তিনি বেল আগের অবস্থায় রাখেন। এরপরই তাঁর উইকেট পড়েছিল।

এদিন সিরাজ যখন বেল বদলান তখন লাবুশেন অন্য দিকে তাকিয়েছিলেন। হাঁটছিলেন পিচের পাশ দিয়ে গ্যালারির দিকে তাকিয়ে। সিরাজ লাবুশেনকে উদ্দেশ করে বলেন, বেল বদলের দিকে তাকাতে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে মজায় মাতেন ধারাভাষ্যকাররা। এই ঘটনার পর ৪৪.১ ওভারে লাবুশেন-খোয়াজার জুটি ভাঙে। খোয়াজাকে ফেরান জসপ্রীত বুমরাহ।

তার আগে ৩৩তম ওভারের সিরাজের বলে পরপর গোপনাঙ্গের কাছে চোট পান লাবুশেন। প্রথমবার কোনওমতে সামলে নিলেও, দ্বিতীয়বার বল লাগতেই হাঁটুর উপর ভর করে যন্ত্রণা নিয়ে বসে পড়েন লাবুশেন। পরে রিপ্লেতে দেখা যায় সামান্য রক্তপাতও হয়েছে। আজ লাবুশেনের সঙ্গে সিরাজ যখন কথা বলছিলেন, তখন বিরাট কোহলি বলেন, এঁর সঙ্গে হেসে কথা বলার দরকার নেই।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৭২ রান করেন লাবুশেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে জো রুটের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি পেরোলেন চার হাজার রানের মাইলস্টোন। রুট ৬৪টি টেস্টে ৫৫৪৩ রান করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক রান সংগ্রহকারী। লাবুশেন রয়েছেন দুইয়ে, ৪৯টি টেস্টে তাঁর সংগ্রহ ৪০৫৮, এখনও বাকি দ্বিতীয় ইনিংস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+