Asia Cup 2023: অনুশীলন করলেও ম্যাচে খেলছেন না, বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার সমস্যার নাম শ্রেয়স

শ্রেয়স আইয়ারকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত। অনুশীলন করলেও ম্যাচে খেলছেন না টিম ইন্ডিয়ার এই তারকা ক্রিকেটার। দীর্ঘ চোটের সমস্যা কাটিয়ে এশিয়া কাপে দলে ফিরেছিলেন শ্রেয়স। গ্রুপ পর্বে পাকিস্তান এবং ‌নেপালের বিরুদ্ধে খেললেও সুপার ফোরের একটা ম্যাচেও মাঠে ‌নামতে পারলে‌ন না তারকা এই ব্যাটসম্যান। ফলে বিশ্বকাপের আগে শ্রেয়সকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।

চোটের কারণে পাকিস্তান এবং শ্রীলঙ্কা ম্যাচে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার। আইয়ারের অনুপস্থিতিতে কেএল রাহুলকে প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়া হয়েছিল। বাংলাদেশ ম্যাচের আগে শ্রেয়স আইয়ার ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেন। কিন্ত ম্যাচে খেলতে নামলে‌ন না।বাংলাদেশে ম্যাচে রিজার্ভ বেঞ্চের একাধিক ক্রিকেটারকে দলে সুযোগ দেয় ভারত, কিন্তু বাইরেই থাকলে‌ন শ্রেয়স।

শ্রেয়স

ক্রিকবাজের প্রতিবেদ‌ন অনুসারে, বৃহস্পতিবার ভারতীয় দলের সঙ্গে অনুশীসন করলেও ২০ মিনিটের বেশি ব্যাটিং করতে পারেনি শ্রেয়স। যা নতুন করে উ্দেবগ বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের। এই পরিস্থিতিতে নিয়মরক্ষার ম্যাচে শ্রেয়সকে না্মিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে ভারতীয় দল।সেই সিরিজেই নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন শ্রেয়স।

ভারত বনাম পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ২০২৩-এর সুপার ফোরের তৃতীয় ম্যাচটি কলম্বোতে খেলা হয়েছিল। এই ম্যাচের ঠিক আগে বিসিসিআই জানিয়েছিল যে শ্রেয়স আইয়ার চোট পেয়েছেন এবং তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন না। আইয়ারের পিঠে সমস্যা ছিল। সেই কারণে, তাঁর অনুপস্থিতিতে প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়া পেয়েছিলেন কেএল রাহুল।

শ্রেয়স

দীর্ঘ দিন ধরেই পিঠের চোটের সমস্যায় ভুগেছেন শ্রেয়স আইয়র। চোটের কারণে গত আইপিএলেও খেলতে পারেননি তিনি। গত এপ্রিলে ভারতীয় বিসিসিআই শ্রেয়সকে লন্ডনে পাঠিয়ে অস্ত্রোপচার করায়। তারপর থেকে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারেন তিনি। চলতি এশিয়া কাপে চোট সারিয়ে দলে ফেরেন শ্রেয়স।

শ্রীলঙ্কা ম্যাচে আবার দলের সঙ্গেই মাঠে আসেননি শ্রেয়স। বোর্ডের মেডিকেল টিমের পরামর্শে বিশ্রামেই ছিলেন ভারতীয় দলের তারকা এই ক্রিকেটার। বাংলাদেশ ম্যাচেও মাঠে নাম‌লেন না, ফলে ফাইনালেও যে তাঁকে খেলানো হবে না তা এক প্রকার নিশ্চিত। বিশ্বকাপের আগে শ্রেয়সের ফিটনেস কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে ভারতীয় দলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+