Asia Cup 2023: ফাইনালে যেতে পাকিস্তানের ভরসা ভারত, জেনে নিন এশিয়া কাপ ফাইনালের অঙ্ক
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের অভিযানটা দুরন্তভাবেই করেছিল পাকিস্তান দল। কিন্তু ভারতের কাছে ২২৮ রানে হেরে বাবর আজমদের অঙ্ক কঠিন হয়ে গিয়েছে। রবিবার রাত পর্যন্ত ফাইনালে যাওয়ার বিষয়ে পাক দল অনেকটা সুবিধা জনক জায়গায় থাকলেও সোমবার ম্যাচ শেষ হওয়ার পর সেই অবস্থান সম্পূর্ণ বদলে গিয়েছে। খাদের কিনারায় এখন বাবর আজমের দল।
পরিস্থিতি যা তাতে এশিয়া কাপের ফাইনালের ওঠার ক্ষেত্রে এখনও পর্যন্ত অনেকটাই সুবিধাজন জায়গায় ভারত। এক ম্যাচ খেলেই টিম ইন্ডিয়ার পয়েন্ট ২ নেট রানরেট প্লাস ৪.৫৬০। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কারও ১ ম্যাচে পেয়ন্ট ২, কিন্তু তাদের রান রেট প্লাস ০.৪২০। তৃতীয় স্থানে থাকা পাকিস্তান ২ ম্যাচে ২ পয়েন্টে রয়েছে। তাদের রানরেট মাইনাস ১.৮৯২।

এখন প্রশ্ন কীভাবে ফাইনালে পৌঁছাতে পারে পাকিস্তান। অঙ্ক বলছে বাবর আজমদের তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের দলের পারফরম্যান্সের দিকেই। মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ফাইনালের টিকিট হাতে পাবে ভারত। তাহলে ২ ম্যাচে টিম ইন্ডিয়ার সংগ্রহে থাকবে ৪ পয়েন্ট। সেক্ষেত্রে ভারত ছাড়া আরও একটি দলের সামনে চার পয়েন্টে পৌঁছনোর সুযোগ থাকবে।
ফাইনালে দ্বিতীয় দল কারা হবে? মঙ্গলবার ভারত জিতলে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচটি কার্যত সেমিফাইনালে পরিণত হবে। সেই ম্যাচে যারা জিতবে তারা দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট হাতে পাবে। কেননা ভারতের কাছে হারলে শ্রীলঙ্কার দখলে থাকবে ২ ম্যাচে ২ পয়েন্ট।

তবে মঙ্গলবার শ্রীলঙ্কার কাছে ভারত হেরে গেলে ফাইনালের টিকিটের লড়াই জটিল হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ২ ম্যাচ খেলে চার পয়েন্টে পৌঁছে যাবে দ্বীপরাষ্ট্রের দলটি। ভারত ও পাকিস্তানের সংগ্রহে থাকবে ২ ম্যাচে ২ পয়েন্ট করে। তখন ভারতকে ৪ পয়েন্টে পৌঁছতে শেষ ম্যাচ জিততে হবে বাংলাদেশের বিরুদ্ধে।
এখানেই শেষ নয়, মঙ্গলবার ভারত শ্রীলঙ্কার কাছে হারলে এবং বাংলাদেশের বিরুদ্ধে জিতলে তখনও গুরুত্বুপূর্ণ হয়ে উঠবে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ। শেষ ম্যাচে বাবর আজমরা জিতলে তিনটি দলের পয়েন্টই হবে ৪। সেক্ষেত্রে নেট রান রেটের বিচারেই ফাইনালিস্ট চূড়ান্ত হবে।

শ্রীলঙ্কা ৩টি ম্যাচ জিতে ৬ পয়েন্টে পৌঁছে যেতে পারে। অর্থাৎ তাদের শেষ ২টি ম্যাচে গতবারের চ্যাম্পিয়নরা যদি ভারত ও পাকিস্তানকে হারিয়ে দেয়, তাহলে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠবে দ্বীপরাষ্ট্রের দলটি।
আবার টিম ইন্ডিয়া যদি তাদের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায়, তাহলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ তিন দেশের সংগ্রহে থাকবে ৩ ম্যাচে ২ পয়েন্ট করে। তখনও নেট রান রেটের বিচারেই দ্বিতীয় ফাইনালিস্ট চূড়ান্ত হবে। সব মিলিয়ে অঙ্ক কিন্ত খুব জটিল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications