Anushka Thanks Jhulan: দুই ঝুলন মুম্বইয়ে মুখোমুখি! 'চাকদা এক্সপ্রেস' এখন মুক্তির অপেক্ষায়
ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদহ এক্সপ্রেস (Chakda Xpress)-এর শ্যুটিং শেষ হলো। আর সেখানেই বাস্তবের ঝুলন গোস্বামী মুখোমুখি হলেন পর্দার ঝুলন গোস্বামীর সঙ্গে। বিরাট কোহলির সহধর্মিণী অনুষ্কা শর্মা ঝুলনের বায়োপিকে প্রধান চরিত্রেই অভিনয় করছেন। শেষ দিনের শ্যুটিংয়ের ছবি তিনি নিজেই পোস্ট করেছেন।

(ছবি- অনুষ্কা শর্মার ইনস্টাগ্রাম)
নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এই বায়োপিকের শেষ দিনের শ্যুটিং হলো। সেখানে উপস্থিত থেকে ফাইনাল ক্ল্যাপ দিতেও দেখা গিয়েছে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীকে। ঝুলন ও অনুষ্কার সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছে পরিচালক প্রসিত রায়কে। ছিলেন অন্যান্য শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্কার পরনে ছিল ভারতীয় ক্রিকেট দলের জার্সি। যে ব্লু জার্সি পরেই ঝুলন আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন লর্ডসে। ঝুলনের পরনে ছিল ধূসর সোয়েটশার্ট ও হাল্কা নীল রঙের জিন্স।
যে ছবিগুলি অনুষ্কা শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, ঝুলন একটি অ্যাম্বুল্যান্সে ক্ল্যাপবোর্ড নিয়ে বসে রয়েছেন। স্ট্রেচারে শুয়ে রয়েছেন অনুষ্কা। আরেকটি ছবিতেও ঝুলনকে ক্ল্যাপবোর্ড হাতে দেখা গিয়েছে। পরিচালককে আলিঙ্গনও করেন অনুষ্কা। ঝুলনকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বিরাট-ঘরণী। শেষ দিনের শ্যুটিংয়ে হাজির থাকার কারণে। শীঘ্রই নেটফ্লিক্সে এই বায়োপিক মুক্তি পাবে বলেও জানিয়েছেন অনুষ্কা।
উল্লেখ্য, ৬৫ দিন ধরে শ্যুটিং চলল এই বায়োপিকের। ৬টি শহরে। তার মধ্যে ইংল্যান্ডও রয়েছে। কলকাতাতেও অনুষ্কা এসেছিলেন এই বায়োপিকের শ্যুটিংয়ের জন্য। হাওড়াতেও হয়েছে দৃশ্যগ্রহণের কাজ। ইতিমধ্যেই ছবির প্রোমো ভাইরাল হয়েছে। ঝুলনের বোলিং অ্যাকশন-সহ হুবহু তুলে ধরার জন্য কঠোর পরিশ্রম করেছেন অনুষ্কা। লন্ডনেও শ্যুটিংয়ের সময় তাঁকে ক্রিকেটের কিট-সহ দেখা গিয়েছে। ইডেন গার্ডেন্সেও হয়েছে শ্যুটিং, হাওড়ার একটি স্কুলেও সাদা পোশাকে অনুষ্কাকে ব্যাট-বল হাতে দেখা গিয়েছে। ঝুলনের জীবনের বর্ণময় নানা অধ্যায় উপস্থাপিত হবে এই বায়োপিকে। ঝুলন যে কতটা কঠিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটকে বিশ্বের কাছে সমাদর আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তা এই বায়োপিকেও দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications