IPL 2022: চোট পাওয়া মার্ক উডের বিকল্প বেছে নিল লখনউ, সুযোগ পেলেন নিলামে অবিক্রিত বেগুনি টুপি জয়ী এই তারকা

IPL 2022: চোট পাওয়া মার্ক উডের বিকল্প বেছে নিল লখনউ, সুযোগ পেলেন নিলামে অবিক্রিত বেগুনি টুপি জয়ী এই তারকা

আইপিএল-এ অবিক্রিত ছিলেন তিনি। টি-২০ ফরম্যাটের ক্রিকেটে অন্যতম তারকা হয়ে উঠলেও আইপিএল-এ দল পাননি অ্যান্ড্রু টাই। অবশেষে আইপিএল-এ শিঁকে ছিড়ল অস্ট্রেলিয়ার এই তারকা পেসারের। মার্ক উডের পরিবর্তন হিসেবে টাইকে দলে নিল আইপিএল-এর নতুন দল লখনউ সুপার জায়েন্টস।

IPL 2022: চোট পাওয়া মার্ক উডের বিকল্প বেছে নিল লখনউ, সুযোগ পেলেন নিলামে অবিক্রিত বেগুনি টুপি জয়ী এই তারকা

টুর্নামেন্ট শুরুর আগেই কনুই-এর চোটে ছিটকে গিয়ে কে এল রাহুলের দলকে জোর ধাক্কা দিয়েছেন মার্ক উড। বেশ কিছু দিন ধরেই আলোচনায় ছিল বেশ কিছু না। অবশেষে ইংল্যান্ডের তারকা পেসারের পরিবর্তন হিসেবে অস্ট্রেলিয়ার ৩৫ বছর বয়সী পেসারকেই বেছে নিল সঞ্জীব গোয়েঙ্কার দল।

আইপিএল-এর মিডিয়া টিমের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ইংল্যান্ডের পেসার মার্ক উডের পরিবর্তে লখনউ সুপার জায়েন্টস সই করাল অ্যান্ড্রু টাইকে।"

মার্চের প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন কনুইতে চোট পান মার্ক উড। অস্ট্রেলিয়ার জার্সিতে ৩২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৪৭টি উইকেট পেয়েছেন অ্যান্ড্রু টাই। আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ২৭টি ম্যাচে অংশ নেওয়া টাই নিজের ঝুলিতে পুরেছেন ৪০টি উইকেট। এক কোটি টাকায় আসন্ন আইপিএল-এ টাইয়ের সার্ভিস নিশ্চিত করল লখনউ সুপার জায়েন্টস। ২০১৮ সালে পঞ্জাব কিংসের হয়ে ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়ে ওই আইপিএল-এ সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন টাই। তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে জিতে নিয়েছিলেন বেগুনি টুপি।

আসন্ন আইপিএল-এ নিজেদের অভিযান পঞ্জাব কিংস শুরু করবে গুজরাত টাইটানসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। গুজরাতের দলটির নেতৃত্বে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। এই দু'টি দলই এই মরসুমে নতুন ঢুকেছে আইপিএল-এ।

আসন্ন আইপিএল-এর জন্য লখনউ সুপার জায়ান্টস ২১ জনের দল গড়তে পেরেছে। এই দলে বিদেশির সংখ্যা ৭। এক নজরে দেখে নিন ২০২২ আইপিএল-এর লখনউ সুপার জায়েন্টস-এর দল।

লখনউ সুপার জায়েন্টস:

কেশ রাহুল (১৭ কোটি), মার্কাস স্টইনিস (৯.২ কোটি), রবি বিষ্ণোই (৪ কোটি), কুইন্টন ডি কক (৬ কোটি ৭৫ লক্ষ), মণীশ পাণ্ডে (৪ কোটি ৬০ লক্ষ), জেসন হোল্ডার (৮ কোটি ৭৫ লক্ষ), দীপক হুডা (৫ কোটি ৭৫ লক্ষ), ক্রুণাল পাণ্ডিয়া (৮ কোটি ২৫ লক্ষ), অ্যান্ড্রু টাই (১ কোটি), আবেশ খান (১০ কোটি), অঙ্কিত সিং রাজপুত (৫০ লক্ষ), কৃষ্ণাপ্পা গৌতম (৯০ লক্ষ), দুষ্মন্ত চামিরা (২ কোটি), শাহবাজ নাদিম (৫০ লক্ষ),মনন ভোরা (২০ লক্ষ), মহসীন খান (২০ লক্ষ), আয়ূশ বাদোনি (২০ লক্ষ), কাইল মেয়ার্স (৫০ লক্ষ), করণ শর্মা (২০ লক্ষ), এভান লুইস (২ কোটি), ময়াঙ্ক যাদব (২০ লক্ষ), বি সাই সুদর্শন (২০ লক্ষ)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+