করোনার আবহে মাঠভর্তি দর্শকের সামনেই বিরাট-রুট যুদ্ধ? কী জানিয়েছেন জনসন

মাঠভর্তি দর্শকের সামনেই হবে ভারত-ইংল্যান্ড টেস্ট?

করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কম হওয়ায় ব্রিটেনে বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে আগামী অগাস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভারতীয় ক্রিকেট দল মাঠভর্তি দর্শকের সামনে খেলবে বলে আশা করা যায়। যা শুনে উচ্ছ্বসিত হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

কী জানিয়েছেন বরিস জনসন

কী জানিয়েছেন বরিস জনসন

করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমায় ব্রিটেনে জারি থাকা কড়া বিধি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। জানিয়ে দিয়েছেন যে এবার থেকে অতিমারী থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায়, তা নাগরিকরা নিজেরাই সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এখন থেকে ব্রিটিনের নাগরিকদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলতে বাধ্য করবে না প্রশাসন। একাধারের ক্রীড়া ইভেন্ট চলাকালীন স্টেডিয়ামে দর্শক প্রবেশের সংখ্যা যে বিধিতে নিয়ন্ত্রণ করে রাখা হয়েছিল, সেটিও শিথিল করার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। এর অর্থ এবার থেকে ব্রিটেনে দর্শকপূর্ণ মাঠেই হবে সব ক্রীড়া ইভেন্ট। ১৯ জুলাই থেকে এই পরম্পরা শুরু হবে বলে জানানো হয়েছে।

সীমিত দর্শকদের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

সীমিত দর্শকদের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

কয়েক সপ্তাহ আগে ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। করোনা ভাইরাসের কারণে মাঠে প্রতিদিনের দর্শক সংখ্যা সীমিত করে দেওয়া হয়েছিল। সেই বিধিনিষেধ উঠে যাওয়ায় দর্শকপূর্ণ স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার ক্ষেত্রে ভারতীয় দলের সামনে কার্যত আর কোনও বাধা রইল না বলা চলে।

উইম্বলডনে দর্শক

উইম্বলডনে দর্শক

করোনা ভাইরাসের আবহে অল ইংল্যান্ড টেনিস ক্লাবে চলছে উইম্বলডন। সেই ঐতিহ্যবাহী মেগা টুর্নামেন্টে ইতিমধ্যেই দর্শকপূর্ণ স্টেডিয়ামে বিভিন্ন ম্যাচ চলতে দেখা যাচ্ছে। সোমবার রজার ফেডেরার ও নোভাক জকোভিচের প্রি-কোয়াটার ফাইনাল ম্যাচে কার্যত দর্শকপূর্ণ সেন্টার কোর্ট পরিলক্ষিত হয়। এবার ক্রিকেট মাঠেও সেই ছবি দেখা যাবে।

ভারত-ইংল্যান্ড টেস্ট

ভারত-ইংল্যান্ড টেস্ট

আগামী ৪ অগাস্ট থেকে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। নটিংহ্যামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। এরপর দুই দলের মধ্যে আরও চারটি টেস্ট ম্যাচ হবে। আগামী ১০ সেপ্টেম্বর দুই দলের টেস্ট সিরিজ শেষ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+