T20 World Cup: কোহলির ফিটনেসের বিরাট প্রশংসা, বিশ্বকাপের দলে থাকা নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্য নির্বাচকের

আইপিএলের মধ্যেই টি২০ বিশ্বকাপের ভারতীয় দল নিয়ে চর্চা তুঙ্গে। আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই তিনি বিরাট কোহলি। একটা সময় প্রবলভাবে গুঞ্জন তৈরি হয়েছিল বিশ্বকাপের দলে ব্রাত্য থাকবেন বিরাট কোহলি। কিন্তু আইপিএলে ব্যাট হাতে নেমেই নিজের জাত চিনিয়েছেন। বিসিসিআই সূত্রে খবর, নতুন পরিস্থিতিতে কোহলিকে রেখেই বিশ্বকাপের দল নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিরাট কোহলি ইস্যুতে এবার মুখ খুললেন খোদ মুখ্য নির্বাচক অজিত আগরকর। চলতি মাসের শেষেই বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে যাবে কারণে আইসিসির কাছে দল জমা দেওয়ার শেষ দিন আগামী ১ মে। ফলে নির্বাচকদের নজর এখন আইপিএলেই। রোহিতের নেতৃত্বেই ভারতীয় দল খেলতে নামবে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। এবার কোহলির দলে থাকা নিয়েও বড় ইঙ্গিত দিলেন মুখ্য নির্বাচক।

T20 World Cup

বিরাট কোহলি ইস্যুতে অজিত আগরকর বলেন 'কোহলি ১৫ বছরের ক্রিকেটজীবনে সব সময় নিজেকে ফিট রেখেছে। তার ফলাফল আমরা সবাই দেখছি। ও এমন এক জন ক্রিকেটার, যে ফিটনেসের উপরে নির্দিষ্ট মান তৈরি করেছে। কীভাবে নিজেকে ফিট রাখতে হয় সেটা কোহলি দেখিয়ে দিয়েছেন। প্রয়োজনের থেকে কিছুটা বেশি চেষ্টা করেছে ধারাবাহিক ভাবে।!

একইসঙ্গে মুখ্য নির্বাচক আরও বলেছেন, বিরাট কোহলি ধীরে ধীরে নিজেকে এই জায়গায় নিয়ে এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডও এখন ক্রিকেটারদের ফিটনেসের উপর বিশেষ গুরুত্ব দেয়। সব অ্যাকাডেমিতে ফিটনেস নিয়ে কাজ হয়। ক্রিকেটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পয়েছে। তরুণ ক্রিকেটাররা এখন অনেক বেশি ফিট থাকেন।'

আরসিবির গত ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন তিনি।এখনও পর্যন্ত আইপিএলে ৫ ম্যাচ খেলে কোহলির রান ৩১৬। এর মধ্যে একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে।। সর্বোচ্চ স্কোর ১১৩। গড় ১০৫.৩৩।ফলে তাঁর দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও প্রশ্ন থাকার কথা নয়।যদিও ২০২২ সালের নভেম্বর থেকে দেশের হয়ে মাত্র দু'টি টি২০ম্যাচ খেলেছেন।

শুধু কোহলি নয় ধোনিকে নিয়ে মতামত প্রকাশ করেছেন মুখ্য নির্বাচক। মাহিকে নিয়ে আগরকর বলছেন, 'ওর মাথায় যা তথ্য থাকে, অবিশ্বাস্য। কেউ হয়তো একটা ইনিংস নিয়ে পরিকল্পনা করতে পারে। এখন হয়তো অনেকেই করে থাকেন। তার মানে এই নয়, সব পরিকল্পনা সঠিক হবে। সে কারণেই একজন অধিনায়ক প্রয়োজন, যে বুঝতে পারবে পরিকল্পনাগুলো ঠিক হয়েছে কিনা।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+