অ্যাডিলেড টু মেলবোর্ন! দুই রান আউটে বিরাট-রাহানের দুই ভিন্ন আচরণ! কেন অজিঙ্কের প্রশংসায় নেটদুনিয়া?
অ্যাডিলেড টু মেলবোর্ন! দুই রান আউটে বিরাট-রাহানের দুই ভিন্ন আচরণ! কেন অজিঙ্কের প্রশংসায় নেটদুনিয়া?
অ্যাডিলেড টু মেলবোর্ন! ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে প্রথম দুই টেস্টে দুটি রান আউট! আর দুই ক্ষেত্রেই বড় রানের পথে দাঁড়িয়ে উইকেট হারিয়ে দুই অধিনায়ককে ফিরতে হয়েছে। কিন্তু দুই ক্ষেত্রে দুই অধিনায়কের আচরণ নিয়েই এবার সরব নেটদুনিয়া। যেখানে কোহলির থেকে রাহানকে আদর্শ হিসেবে অনেক এগিয়ে রাখা হয়েছে।

অ্যাডিলেডে রান আউট বিরাট
অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে চালকের আসনে থাকা অবস্থায় রাহানের ডাকে সারা দিয়ে অধিনায়ক বিরাট কোহলি ৭৪ রানে রান আউট হন। সেঞ্চুরির কাছে পৌঁছানোর আগে এমন রান আউটে স্বাভাবিকভাবে রাহানকে মাঠে ক্ষমা করতে পারেননি। মাথা নেড়ে হতাশা প্রকাশ করেছিলেন।

অভিশপ্ত রান আউট
এই রান আউটের চাপের পরই রাহানে কিছু পরে স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে উইকেট দিয়ে আসেন। পরবর্তী সময়ে ড্রেসিংরুমে ফিরে দুই ক্রিকেটারের মধ্যে মাঠের ভুল বোঝাবুঝি সম্পূর্ণ মিটে যায়। কিন্তু কোহলির এই রানআউটের পরই ভারত ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল। সেই কারণে অনেকেই ঐ রান আউটকে অভিশপ্ত রান আউট হিসেবেও দেখেছেন।

মেলবোর্নে রান আউট রাহানে
এবার মেলবার্নে ১১২ রানে ব্যাটিং করার সময় রান আউট রাহানে। জাদেজার কলে রান নিতে গেলে অজি অধিনায়ক পেইন স্টাম্প ভেঙে দেন। এরপরই তৃতীয় আম্পায়ার স্ক্রিনে আউট দেওয়ার পর রাহানের সতীর্থের সঙ্গে যে আচরণ করলেন তাতেই মুগ্ধ ক্রিকেটদুনিয়া।

কী করলেন রাহানে
ভিডিওতে দেখা গিয়েছে, অজিঙ্ক আউট হওয়ার মুহূর্তে একবারও ক্ষোভ বা হতাশা প্রকাশ করেননি। উল্টে জাদেজাকে উদ্বুদ্ধ করে ভারতের হয়ে স্কোরবোর্ড সচল রাখার কথা জানিয়ে যান।

কেন মন কাড়ছেন রাহানে
আউট হওয়ার মুহূর্তে রাহানে আসলে জাদেজার জন্যেই দৌড়ন। সেই সময় জাদেজা ৪৯ রানে ব্যাটিং করছিলেন। সিঙ্গল সম্পূর্ণ হলে জাদেজার হাফ সেঞ্চুরি পূর্ণ হত। রাহানে আউট হতে জাদেজা মুখ নিচু করে ফেলেন। কিন্তু রাহানে টিমম্যান হিসেবে ফিস্ট পাম্প করে ফিরে আসেন। সতীর্থের প্রতি এই আচরণে পর নেটিজেনরা রাহানের প্রশংসা করেছেন।

নেটদুনিয়া রাহানেকে নিয়ে কী লিখল
রাহানের এই আচরণে মুগ্ধ হয়ে, এক নেটিজেন বলেন, 'রান আউটের সিদ্ধান্তের পর কী অসাধারণ প্রতিক্রিয়াা! জাদেজার উপর প্রভাব ফেলতে দেননি। সত্যিকারের নেতা। অবিশ্বাস্য । আরেক নেটিজেন বলেন, 'রাহানের স্পোর্টসম্যানশিপ অসাধারণ। জাদেজা আউট করলেও কোনওরকম বোঝা ছাড়া তাঁকে চালিয়ে যেতে বলেন। দারুণ ব্যবহার।'












Click it and Unblock the Notifications