সিএসকে-র দুর্দান্ত জয়ের পর আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে

সিএসকে-র দুর্দান্ত জয়ের পর আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে

আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ রানের বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। একই সঙ্গে টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনোর লড়াইয়ে নিজেদের জিইয়ে রাখলেন এমএস ধোনিরা। অন্যদিকে হারলেও প্রতিযোগিতায় নিজেদের প্রাসঙ্গিকতা হারায়নি ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। দুই দল একই পয়েন্টে অবস্থান করছে। লিগ তালিকার সাম্প্রতিক চিত্র এক নজরে দেখে নেওয়া যাক।

সিএসকে-র দুর্দান্ত জয়ের পর আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার কে কোথায় দাঁড়িয়ে

১) সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই ইন্ডিয়ান্স।

২) সম পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্টে অবস্থান করলেও কেবল রান রেটের নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে একধাপ পিছিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস।

৩) সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

৪) সাত ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স।

৫) চেন্নাই সুপার কিংসের কাছে হেরেও আইপিএল ২০২০ তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে সানরাইজার্স হায়দরাবাদ। আট ম্যাচ খেলে ৬ পয়েন্টে অবস্থান করছে ডেভিড ওয়ার্নার শিবির।

৬) হায়দরাবাদের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর লিগ তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। আট ম্যাচ খেলে ৬ পয়েন্টে অবস্থান করছেন এমএস ধোনি অ্যান্ড কং।

৭) সাত ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২০ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস।

৮) সাত ম্যাচ থেকে ২ পয়েন্ট পাওয়া কিংস ইলেভেন পাঞ্জাবের স্থান আটে।

আর কয়েক ঘণ্টার মধ্যেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালসের। ম্যাচের ফলাফলের ওপর আইপিএল ২০২০ পয়েন্ট তালিকার ওঠানামা নির্ভর করবে অনেকটাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+