উমরান মালিক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় স্তম্ভিত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী মহাতারকা
উমরান মালিক টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় স্তম্ভিত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী মহাতারকা
আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে উমরান মালিককে না দেখে রীতিমতো তাজ্জব অস্ট্রেলিয়ার অতীত দিনের অন্যতম সেরা পেসার ব্রেট লি। ইন্ডিয়া টুডে'কে ব্রেট লি জানিয়েছেন ভারতীয় বোর্ডের এই সিদ্ধান্ত তিনি অত্যন্ত অবাক। শুধু উমরানই নন, অস্ট্রেলিয়া দলে ক্যামেরুন গ্রিনের অনুপস্থিতিও অবাক করেছে ব্রেট লি-কে।

উমরান মালিকের অনুপস্থিতিতে অবাক ব্রেট লি:
অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিড স্টার ব্রেট লি-কে অবাক করেছে ভারতের টি-২০ দলে উমরান মালিকের অনুপস্থিতি। লেজেন্ডস লিগ ক্রিকেট খেলার সময়ে সাইড লাইনের ধারে ইন্ডিয়া টুডে'কে ব্রেট লি বলেছেন, "আমি উমরান মালিককে অস্ট্রেলিয়ায় দেখতে চেয়েছিলাম, হ্যাঁ। ফলে আমার জন্য বড় সারপ্রাইস যে ভারতের টি-২০ বিশ্বকাপের দলে উমরান মালিক নেই, আমার মনে হয় ওর খেলা উচিৎ ছিল। অস্ট্রেলিয়ায় বোলারদের জন্য পেস এবং বাউন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

ক্যামেরুন গ্রিনের অনুপস্থিতিও অবাক করেছে ব্রেট লি'কে:
সাবেক অজি ক্রিকেটারকে অবাক করেছে অস্ট্রেলিয়ার দলে ক্যামেরুন গ্রিনকে না রাখা। দুর্দান্ত ছন্দে রয়েছেন গ্রিন। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে গ্রিনের পারফরম্যান্স গোটা বিশ্বের নজর কেড়েছেন। লি বলেছে, "ক্যামেরুনের অবশ্যই অস্ট্রেলিয়ার হয়ে খেলা উচিৎ ছিল। ক্যামেরুন কী ভাবে দলে নেই তা আমি বুঝতে পারছি না।"

আইপিএল-এ উমরান মালিকের পারফরম্যান্স এবং ভারতের হয়ে অভিষেক:
আইপিএল-এ উমরান মালিকের আগুনে গতি এবং পেস বিশ্বের তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞের চোখ কেড়েছে। যে ভাবে উমরান মালিক সানরাইজার্স হায়দরাবাদের জার্সি পরে একের পর এক ম্যাচে তাক লাগিয়েছেন তা মুদ্ধ করেছে গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। আইপিএল ২০২২-এ ১৪ ম্যাচে ২২টি উইকেট নিয়ে চতুর্থ সর্বাধিক উইকেট শিকারি হয়েছিলেন তিনি। একটি ম্যাচে চার উইকেট এবং একটি ম্যাচে পাঁচ উইকেট সংগ্রহ করেছিলেন উমরান। চলতি বছর জুন মাসে ভারতের জার্সিতে তাঁর অভিষেক হয়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর।

ভারতের আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এ অভিযান:
অস্ট্রেলিয়ায় ২৩ অক্টোবর সুপার ১২-এর ম্যাচ দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। ভারতীয় দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। গত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। শেষ সংস্করণে গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications