২২ গজে নামার আগে অন্যান্য ক্রীড়ার সঙ্গে যুক্ত ছিলেন যে যে রথী-মহারথী
২২ গজে নামার আগে অন্যান্য ক্রীড়ার সঙ্গে যুক্ত ছিলেন যে যে রথী-মহারথী
জানেন কি ২২ গজে বিক্রম দেখানো এমন কিছু রথী-মহারথীরা রয়েছেন, ক্রিকেটের আগে যাদের ভালোবাসা ছিল অন্য কোনও ক্রীড়া। সেই তালিকায় রয়েছে এমন কিছু নাম যাঁদের বিশ্ব ক্রিকেটের আইকন বলে গন্য করা হয়। খুব সীমিত হলেও সেই নামগুলি দেখে চমকে যেতে হবে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ব্রেন্ডন ম্যাকালাম
ব্রেন্ডন ম্যাকালামকে নিউজিল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি হিসেবে গন্য করা হয়। সেই রথীর প্রথম ভালোবাসা মোটেই ক্রিকেট ছিল না। স্কুল জীবনে রাগবি খেলার দিকে ঝুঁকেছিলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ৩৬ বছর বয়সে ফের রাগবি দলের সঙ্গে যুক্ত হন ম্যাকালাম।

জন্টি রোডস
বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডসের নাম রয়েছে এই তালিকায়। যিনি ক্রিকেটে আসার আগে হকিকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার জাতীয় হকি দলে তিনি ডাকও পেয়েছিলেন। ছিলেন অলিম্পিকমুখী স্কোয়াডে। যদিও ১৯৯২ সালের অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপরই ক্রিকেটকে ঘিরে স্বপ্ন দেখা শুরু করেছিলেন জন্টি।

সুজি বেটস
নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের অন্যতম শক্তি সুজি বেটস কিন্তু প্রথম থেকেই ক্রিকেট খেলছেন না। ২২ গজে নামার আগে বাক্সেটবলে নিজেকে নিবেদিত করেছিলেন কিউয়ি অল রাউন্ডার। ২০০৮ সালের বেজিং অলিম্পিকে তিনি নিউজিল্যান্ড বাক্সেটবল দলের অন্যতম সদস্যও ছিলেন। অধিনায়কত্বের প্রস্তাব পেয়ে তিনি ওই দল ছেড়ে দিয়েছিলেন।

এবি ডিভিলিয়ার্স
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের নাকি ক্রিকেটে আসারই কথা ছিল না। ক্রিকেটের আগে হকি, টেনিস এবং গলফে সুখ্যাতি অর্জন করেছিলেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক তথা মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। এই তথ্য হয়তো অনেকেরই অজানা।












Click it and Unblock the Notifications