টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দলে বাংলার রিচা

টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষিত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের জন্য ১৫ জনের ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হল। অভিজ্ঞ হরমনপ্রীত কৌরকে নেতা বেছে ঘোষিত এই দলে ওমেনস চ্য়ালেঞ্জার ট্রফি-তে ঝড়ো ব্যাটিং-র সৌজন্যে জায়গা পেয়েছেন বাংলার রিচা ঘোষ।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

আগামী ২১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ হচ্ছে ৮ মার্চ। তার আগে অস্ট্রেলিয়াতেই হোম টিম ও ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল। ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

অধিনায়ক হরমনপ্রীত, দলে রিচা ও শাফালি

অধিনায়ক হরমনপ্রীত, দলে রিচা ও শাফালি

হরমনপ্রীত কৌরকে নেতা বেছে দুই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার যথাক্রমে ১৫ ও ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ওমেনস চ্য়ালেঞ্জার ট্রফিতে ২৬ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলা বাংলার রিচা ঘোষকে এই দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। দলে রয়েছেন ১৬ বছরের বিস্ময় শাফালি বর্মা।

বিশ্বকাপের দল

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শাফালি বর্মা, জেমিমাহ রডরিগেজ, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণমূর্তি, রিচা ঘোষ, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, রাধা যাদব, রাজেশ্বরী গায়েকোয়াড়, শিখা পান্ডে, পূজা ভাস্ত্রাকার, অরুন্ধতী রেড্ডি।

ত্রিদেশীয় সিরিজের দল

ত্রিদেশীয় সিরিজের দল

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, শাফালি বর্মা, জেমিমাহ রডরিগেজ, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণমূর্তি, রিচা ঘোষ, তানিয়া ভাটিয়া, পুনম যাদব, রাধা যাদব, রাজেশ্বরী গায়েকোয়াড়, শিখা পান্ডে, পূজা ভাস্ত্রাকার, অরুন্ধতী রেড্ডি, নুজহাত পারভিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+