Lok Sabha Vote 2024: লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় নিশ্চিত, ভোটের পরের দিনই কেষ্টর গড়ে বিজয় মিছিল তৃণমূলের
গতকাল বিকেল ৫টায় শেষ হয়েছে ভোট। ২৪ ঘণ্টা এখনও কাটেনি। তার আগেই কেষ্টর গড়ে বিজয় মিছিল শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বীরভূমের নানুরে তৃণমূল কংগ্রেস নেতা কাজল শেখের নেতৃত্বে সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
শতাব্দী রায় এবং অসিত মালের পোস্টার নিয়ে নানুর গ্রামে সবুজ আবির উড়িয়ে বিজয় মিছিল করেন কাজল শেখ। অনুব্রত মণ্ডল না থাকলেও তাঁর মেজাজ যে এখনও বীরভূমে রয়ে গিয়েছে সেটা আবারও স্পষ্ট হল। কাজল শেখ দাবি করেছেন, লক্ষাধিক ভোটের ব্যবধানে বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জিতবে তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী।

গতকাল বীরভূমের দুই লোকসভা কেন্দ্রেই িছল নির্বাচন। তবে সেই চেনা ছবি দেখা যায়নি বীরভূমে। তেমন কোনও অশান্তির ছবি ধরা পড়েনি। তবে ভোটের আগেরদিন রাতে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনা ঘটেছে। তাতে তৃণমূল কংগ্রেসেরই দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এটাই প্রথম লোকসভা ভোট। গত লোকসভা ভোটে কমিশনের পর্যবেক্ষকদের ছুটিয়ে নিয়ে বেরিয়েছিলেন কেষ্ট।
এবার কেষ্ট মণ্ডল না থাকলেও তাঁর অনুগামীরা কিন্তু মনে করে গুড়বাতাসা-নকুলদানা- জল বিলি করেছে। বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের স্বামী বুথের কাছেই গুড়-বাতাসা আর নকুলদানা বিলি করেছেন। সেই ছবি মনে করিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডলের কথা। ভোটের আগে অনুব্রত মণ্ডলের মুখে শোনা েযত গুড়বাতাসা-নকুলদানা বিলির কথা।
কেষ্ট না থাকলেও এখনও ভোটে কেষ্টর কথা মনে করিয়ে দিয়েছেন তাঁর অনুগামীরা। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর কাজল শেখের দাপট একটু বেড়েছে বীরভূমে। ভোটের আগে কাজল শেখ একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। পরে হয়তো এই নিয়ে দল সতর্ক করায় কাজল শেখের মুখে আবার অনুব্রত মণ্ডলের নাম শোনা যায়। এদিন কাজল শেখের নেতৃত্বে বিজয় মিছিল মনে করিয়ে দিয়েছে সেই অনুব্রত মণ্ডলের কথা।
-
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র











Click it and Unblock the Notifications