তৃণমূল সরকারের আমলে মানবিক হয়েছে পুলিশ! 'দাবাং' নগেন্দ্রনাথ ত্রিপাঠীর মুখে মমতার প্রশংসা
নন্দীগ্রামের ভোটের দিন শিরোনামে এসেছিলেন তিনি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, উর্দিতে কোনও দাগ লাগতে দেব না। ভোট মিটতে ফের একবার শিরোনামে সেই পুলিশ অফিসার। এবার সরকারের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
নন্দীগ্রামের ভোটের দিন শিরোনামে এসেছিলেন তিনি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, উর্দিতে কোনও দাগ লাগতে দেব না। ভোট মিটতে ফের একবার শিরোনামে সেই পুলিশ অফিসার। এবার সরকারের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

সেই নগেন্দ্রনাথ ত্রিপাঠীকেই বলতে শোনা গেল, তৃণমূল সরকারের আমলে মানবিক হয়েছে পুলিশ। ভোটের সময় পুলিশ পর্যবেক্ষক ছিলেন এই অফিসার। আজ, বৃহস্পতিবার সাঁইথিয়ার সাংড়ায় উপস্থিত ছিলেন তিনি। 'আপনার পাড়ায় আপনার থানা' পরিষেবার সূচনায় যোগ দিয়েছিলেন।
বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, 'বাম আমলে পুলিশ ছিল শাসকের ভূমিকায়। আর মা মাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পর পুলিশের মানসিকতার পরিবর্তন হয়েছে।
তাঁর দাবি, পুলিশ এখন মানবিক। বিধানসভা ভোটের শেষ পর্বে এই আধিকারিককে বীরভূমের পুলিশ সুপারের পদে নিয়ে যাওয়া হয়।
এ দিন তিনি বলেন, 'আগেও কাজ করত পুলিশ। কিন্তু এর আগে বাম সরকারে পুলিশ ছিল শাসকের ভূমিকায়। আগে পুলিশ সম্পর্কে মানুষের ধারনা ছিল, লাঠি হাতে এসে লোকজনকে ধরে নিয়ে যাবে পুলিশ। কখনও ভাল লোককেও ধরে নিয়ে যাওয়া হত।'
তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে কী ভাবে সারা বাংলায় কমিউনিটি পুলিশিং বেড়েছে। জঙ্গলমহল কাপ, রাঙামাটি কাপ খেলার কথাও শোনা যায় তাঁর মুখে। পুলিশ সুপার সাধারণের উদ্দেশে বলেন, অনেক জিনিস আছে যা থানায় গিয়ে বলা যায় না।
তাদের জন্যই এই 'আপনার পাড়ায় আপনার থানা' পরিষেবা আনা হয়েছে। যে কোনও সমস্যায় সাহায্যের আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনার বাড়ির লোক যদি বাইরে থাকে। তাকে খাবার কিংবা ওষুধও পুলিশ পৌঁছে দিতে সাহায্য করবে পুলিশ।












Click it and Unblock the Notifications