Mamata Banerjee: চটি ছিঁড়ল মমতার! সেফটিপিন লাগিয়েই আদিবাসীদের সঙ্গে মাতলেন নাচে
Mamata Banerjee: নির্বাচনের প্রচারে মঞ্চে চটি ছিঁড়ল তৃণমূল সুপ্রিমোর। আর তা সেফটিপিন দিয়ে লাগাতে গিয়ে আঙুলে ফুটে ঘটল বিপত্তি। ঘটনায় কিছুটা মেজাজ গরম করলেও দ্রুত পরিস্থিতি সামলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সেই ছেঁড়া চটি পড়েই আদিবাসী মহিলাদের সঙ্গে নাচতে দেখা যায় তাঁকে।
আজ শুক্রবার ঝাড়গ্রাম (Jhargram) লোকসভার মধ্যে গোপীবল্লভপুরে প্রচরে যান তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। দলের প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে জনসভা করেন।

আর সেই জনসভা চলাকালীনই হঠাত করেই বুঝতে পারেন চটি ছিঁড়ে গিয়েছে! সভায় বক্তব্য রাখতে রাখতে গোটা মঞ্চের বিভিন্ন অংশে যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিনও তেমনই সভায় বক্তব্য রাখছিলেন। তখনই বুঝতে পারেন, চটি ছিঁড়ে গিয়েছে! আর তাতে কিছুটা মেজাজ হারান তৃণমূল সুপ্রিমো। সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। তাঁকে বলেন, নতুন চটি আনিয়ে নেবেন। কিন্তু মমতা বাধা দিয়ে পালটা প্রশ্ন করেন, কোথা থেকে আনবে?
এমনকি মঞ্চে থাকা দলের অন্যান্য নেতা-নেত্রীরাও ছুটে আসেন। আসেন বীরবাহা হাসদা। সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু সবাইকে মুখের উপর না করে দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বরং কারোর কাছে সেফটিপিন আছে কিনা তা খোঁজ করেন। আর তা পাওয়া মাত্র মঞ্চে বসেই তা জুতোয় লাগিয়ে নেন। মঞ্চে থাকা সঙ্গীত শিল্পী তথা মন্ত্রী ইন্দ্রনীলকে মুখ্যমন্ত্রী বলেন, তুমি গান সেট করো। আমার চটিটা ছিঁড়়ে গিয়েছে। আমি একটু সেফটিপিন লাগিয়ে নিই। আসলে চটির দোষ নয়। ওর যা আয়ু, তার চেয়ে বেশি আমি হেঁটে ফেলেছি।"
কিন্তু জুতোয় সেফটিপিন লাগাতে গিয়ে তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আঙুলে ফুটেও যায়। কিন্তু পরিস্থিতি দ্রুত সামলে ফের সবমহিমায় দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। বলে রাখা প্রয়োজন, একেবারে সাধারণ ঘরের মেয়ের মতোই থাকতে ভালোবাসেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'সাদা শাড়ি এবং হাওয়াই চটি', কার্যত ব্যান্ড মমতার অন্যতম প্রতীক হয়ে গিয়েছে।
তবে বিশেষ এক ধরনের চটি ব্যবহার করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। চিকিৎসকদের পরামর্শেই সেই চটি ব্যবহার করেন। আর তা পরেই সকালে মনিং ওয়াক থেকে শুরু করে একের পর এক জনসভা এবং রোড শো করেন তৃণমূল সুপ্রিমো। এই ঘটনার পরেই ঘাটালে মুখ্যমন্ত্রী চলে যান। সেখানে তৃণমূলের তারকা প্রার্থী দেবের সমর্থনে জনসভা করেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications