গরু পাচারে অনুব্রত কন্যাকে নোটিশ দিল সিবিআই! র‍্যাডারে কেষ্টর রাঁধুনি

সুকন্যা মণ্ডলকে নোটিশ ধরাল সিবিআই। গরু পাচার মামলার তদন্ত করছে সিবিআই। আর সেই মামলাতে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, ইতিমধ্যে মেয়ে সুকন্যাকে জেরাও করেছে তদন্তকারী আধিকারি

সুকন্যা মণ্ডলকে নোটিশ ধরাল সিবিআই। গরু পাচার মামলার তদন্ত করছে সিবিআই। আর সেই মামলাতে ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু তাই নয়, ইতিমধ্যে মেয়ে সুকন্যাকে জেরাও করেছে তদন্তকারী আধিকারিকরা। কিন্ত্যু বেশ কিছু প্রশ্নের উত্তর পায়নি সিবিআই আধিকারিকরা।

অন্যদিকে পাচারের টাকার উৎস খুঁজতে জোর তল্লাশি তদন্তকারী সংস্থার। এমনকি অনুব্রত মণ্ডলের বেশ কয়েকজন পরিচারকও এই মুহূর্তে সিবিআই র‍্যাডারে রয়েছে বলে জানা যাচ্ছে।

আগে উত্তর দেননি-

আগে উত্তর দেননি-

অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পরেই বিপুল সম্পত্তির খোঁজ পান সিবিআই আধিকারিকরা। এমনকি একাধিক ভুয়ো সংস্থার নাম সামনে আসে। যেগুলির ডিরেক্টর হিসাবে সুকন্যা মণ্ডলের নাম রয়েছে বলে জানতে পারেন তদন্তকারীরা। এমনকি সেই সমস্ত সংস্থার নামে কোটি টাকার জমি সহ বেশ কিছু সম্পতি কেনা হয়েছে বলেও খবর। এমনকি পাঁচ কোটি টাকা ব্যায়ে চালকল কেনা হয়েছে বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন। সেখানেও মালিক হিসাবে অনুব্রত কন্যার নাম। আর এরপরেই এউ বিষয়ে জেরা করা হয় সুকন্যা। না এবং হ্যাঁতে অর্ধেক উত্তর সিবিআইকে জানান তিনি। এমনকি হিসার রক্ষক সব জানেন বলেও সিবিআইকে জানান সুকন্যা। এরপরে এই সংক্রান্ত নথি চাওয়া হয়। কিন্তু কিছু জমা দেননি। আর তাই ফের নোটিশ সুকন্যাকে। যেখানে সংস্থার বিস্তারিত তথ্য, টাকার হিসাব সব চাওয়া হয়েছে বলেই খবর।

পরিচারকদের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন

পরিচারকদের অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন

একটি বিশেষ সূত্রে সিবিআই জানতে পেরেছে ড্রাইভার, রাঁধুনি সহ একাধিক পরিচারকের অ্যাকাউন্ট টাকা লেনদেনের জন্যে ব্যবহার করেছেন অনুব্রত মণ্ডল। এমন একাধিক ব্যক্তি এই মুহূর্তে তদন্তকারীদের র‍্যাডারে। আর সেই লক্ষ্যেই আজ শুক্রবার অনুব্রত মণ্ডলের এক পরিচারিকাকে জেরা শুরু করেছে সিবিআই। জানা যাচ্ছে, ওই ব্যক্তি রান্নার কাজ করেন কেষ্টর বাড়িতে। এমনকি খুবই ঘনিষ্ট বলেই খবর। বোলপুরের সিবিআই ক্যাম্পে ওই ব্যক্তিকে জেরা করা হচ্ছে বলে খবর। এমনকি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পইক্ষা করে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

ব্যাঙ্ক আধিকারিকদের জেরা

ব্যাঙ্ক আধিকারিকদের জেরা

অন্যদিকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কড়া প্রমাণ জোগাড়ে মরিয়া সিবিআই। আর সেদিকে তাকিয়ে গত কয়েকদিনে একাধিক ব্যক্তিকে জেরা করা হয়েছে। জেরা করা হয়েছে ব্যাঙ্ক আধিকারিকদেরও। আজ শুক্রবার সকাল থেকে ফের তৎপরতা শুরু হয়েছে সিবিআইয়ের তরফে। সকাল থেকে ব্যাঙ্ক আধিকারিকদের জেরা পর্ব শুরু হয়েছে। বলে রাখা প্রয়োজন, আগামী পাঁচ তারিখ ফের আদালতে তোলা হবে অনুব্রতকে। একটা লম্বা সময় হাতে পেয়েছে সিবিআই। আর সেই সময়টাকে একেবারে পুরোদমে কাজে লাগাচ্ছে তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+