লটারিতে এক কোটি টাকার পুরস্কার! ঠিক কার থেকে টিকিট কিনেছিলেন অনুব্রত মণ্ডল, জানতে অভিযান সিবিআই-এর
বেশ কয়েক মাস আগে সামনে এসেছিল অনুব্রত মণ্ডলের লটারিতে এক কোটি টাকা জয়ের কথা। যা নিয়ে কোনও প্রশ্নের উত্তর তিনি সংবাদ মাধ্যমের সামনে করেননি। এবার বীরভূম জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত নেমে, লটা
বেশ কয়েক মাস আগে সামনে এসেছিল অনুব্রত মণ্ডলের লটারিতে এক কোটি টাকা জয়ের কথা। যা নিয়ে কোনও প্রশ্নের উত্তর তিনি সংবাদ মাধ্যমের সামনে করেননি। এবার বীরভূম জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত নেমে, লটারিতে এককোটি জয় নিয়ে অভিযান শুরু করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ, চোরা-চালানের টাকা ঘুর পথে সাদা করতেই লটারি জয়কে সামনে রাখা হয়েছে।

লটারির সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ
দিন কয়েক আগে লটারিতে জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রীর ১ কোটি টাকা জয়ের খবর সামনে। আসে। ঠিক তার পরেই জানা যায় বীরভূমের এক প্রভাবশালী তৃণমূল নেতার আত্মীয়ও লটারিতে ১ কোটি টাকা পেয়েছে। এছাড়া লটারিতে অনুব্রত মণ্ডলের ১ কোটি টাকা জয়ের ঘটনা তো ছিলই। রাজ্যের বিরোধী দেলনাত শুভেন্দু অধিকারী অভিযোগ করেন ডিয়ার (ভাইপো) লটারির সঙ্গে তৃণমূলের সম্পর্ক রয়েছে। বিষয়টিতে টাকা পাচারের সহজ উপায় বলেও নিশানা করেন তিনি। তিনি কটাক্ষ করে বলেন, সাধারণ মানুষ লটারির টিকিট কিনছেন, আর তৃণমূলের নেতারা বাম্পার পুরস্কার পাচ্ছেন।

অনুব্রত মণ্ডলের লটারি জয় নিয়ে তল্লাশি
অনুব্রত মণ্ডল 89H54045 নম্বরের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছিল ২০২১-এর ৭ ডিসেম্বর। ৬ টাকার টিকিটে অনুব্রত মণ্ডল ১ কোটির পুরস্কার পেয়েছিলেন। সেই সময় বিষয়টি নিয়ে সংবাদপত্রে বিজ্ঞাপানও দেওয়া হয়। মাস কয়েক আগে অনুব্রত মণ্ডলের লটারি দয়ের বিষয়টি সামনে আসলেও, সম্পর্তি তা নিয়ে অভিযান শুরু করেছে সিবিআই। অনুব্রত মণ্ডল টিকিটটি ঠিক কার কাছ থেকে কিনেছিলেন কিংবা চোরা-চালান থেকে আয় গোপন করতেই লটারিকে সামনে রাখা হয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই-এর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ
বিষয়টি নিয়ে সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা বোলপুর শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায়। স্থানীয় তৃণমূল নেতা ছাড়াও লটারি সংস্থার ডিলার, সাব-ডিলার ছাড়াো খুচরো বিক্রেতা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। ডিলার শেখ আইনুল, সাব ডিলার রাজীব ধীবরকে কাগজপত্র নিয়ে বোলপুরের সিবিআই অফিসে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে সপ্তাহের শুরুর দিকে লটারি ব্যবসায়ী বাপি গঙ্গোপাধ্যায়কে কলকাতার সিবিআই অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ওই লটারির খুচরো বিক্রেতা শেখ মুন্না জানিয়েছেন, তিনি অনুব্রত মণ্ডলের কাছে টিকিট বিক্রি করেননি। তবে তিনি ঠিক কাকে টিকিট বিক্রি করেছিলেন, তা মনে করতে পারছেন না বলেও জানিয়েছেন। রাজীব ধীবরও জানিয়েছেন, তাঁর হাত দিয়ে ওই টিকিট বিক্রি হয়নি।

জ্যোতিষিকে খুঁজতে বলেছিলেন সুকান্ত
তৃণমূল নেতা কিংবা তাঁদের লটারি জয়কে কটাক্ষ করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন তৃণমূলের নেতারা মনে হচ্ছে এক জ্যোতিষিকে খুঁজে পেয়েছেন, যিনি ভবিষ্যদ্বাণী করেন কখন তাঁরা প্রথম পুরস্কার জিতবেন। তিনি এব্যাপারে জ্যোতিষির ঠিকানা শেয়ার করার অনুরোধ করেছিলেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications