দিলীপকে কু-কথা, আইনি নোটিশ গেল অনুব্রতের কাছে
আইনি গেঁড়োয় বীরভুমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নজিরবিহীন আক্রমণ। আর তা করে আটনি সমস্যায় কেষ্ট। সামনেই বিধানসভা ভোট। আর সেই ভোটের আগে সমস্যয় জড়ালেন বীরভূমের তৃণমূল সভাপতি। যদিও এই বিষয়ে মাথা ঘামাতে নারাজ অনুব্রত মন্ডল। তাঁর পালটা দাবি, লড়াই হবে রাজনীতির ময়দানে। আইনি চিঠি দিয়ে তাঁকে যে ভয় দেখানো যাবে না বলে সাফ বুঝিয়ে দিয়েছেন অনুব্রত মন্ডল।

আইনি নোটিশ অনুব্রত মন্ডলকে
কু-কথা। লাগাতার দিলীপ ঘোষকে আক্রমণ। একেবারে শালীনতার সীমা ছাড়িয়ে গিয়েছেন অনুব্রত মন্ডল। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের জনসভা থেকে দিলীপ ঘোষকে 'জানোয়ার' বলে তীব্র আক্রমণ শোনা যায় অনুব্রতের মুখে। আর সেই কারনেই এবার আইনি নোটিস পাঠিয়েছেন বিজেপির আইনজীবীরা। কেন এমন মন্তব্য ? নোটিশে ক্ষমা চাইতে বলা হয়েছে অনুব্রত মন্ডলকে। যদিও এই নোটিসকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ অনুব্রত মণ্ডল।

দিলীপ ঘোষকে আরও আক্রমণ কেষ্টার
ভোটের আগে ক্রমশ উত্তাপ চড়ছে। বক্তব্য-পালটা বক্তব্যে গরম হচ্ছে আবহাওয়া। এই অবস্থায় ভোটের আগে ফের একবার সংবাদ শিরোনামে অনুব্রত মন্ডল। গত কয়েকদিনে একাধিক সভা করেছেন অনুব্রত। সমস্ত সভা থেকেই কার্যত দিলীপ ঘোষকে আক্রমণ শানিয়েছেন অনুব্রত মন্ডল। জানোয়ার বলে আক্রমণ করেছেন। অনুব্রত বলেন, "দিলীপ ঘোষ মা দুর্গার সম্পর্কে অনেক আজেবাজে কথা বলেছে। দিলীপ ঘোষের শরীরে মানুষের চামড়া নেই। গণ্ডারের চামড়া রয়েছে। ও মহিলাদের সম্মান দিতে জানে না।" তাঁর এই মন্তব্যের ভিত্তিতেই অনুব্রত মন্ডলকে আইনি নোটিশ দীলিপ ঘোষের। আইনজীবী মারফৎ এই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।

ভোটের আগে ফের শিরোনামে অনুব্রত মন্ডল
সামনেই বিধানসভা ভোট। আর সেই ভোটের আগে ফের একবার সংবাদ শিরোনামে কেষ্টা। এর আগে কখনও 'চড়াম চড়াম', 'গুড়বাতাসা', 'উন্নয়ন দাঁড়িয়ে থাকা'র মতো শব্দপ্রয়োগ করে বারবার আক্রমণ শানিয়েছেন। এবার ভোটের আগে অনুব্রতের খেলা হবে স্লোগানে উত্তাল রাজ্য-রাজনীতি। যদিও এর পালটা উত্তর ইতিমধ্যে দিয়েছেন দিলীপ ঘোষরাও। তিনি জানিয়েছেন, এবার ভোটে খেলা দেখাবে বিজেপি। আর সাইড বেঞ্চে বসে তা দেখবে তৃণমূল। তবে ভোট যত এগিয়ে আসছে তত নেতানেত্রীদের মুখে শব্দপ্রয়োগ শালীনতার মাত্রা ছাড়াচ্ছে। গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাপ বলে সম্বোধন করে তীব্র আক্রমণ করেন। যা নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি।












Click it and Unblock the Notifications